Hashtagintro

‘পিএম কিষান নিধি’ প্রকল্পের টাকা ৫০ লক্ষ কৃষককে, ৫ নভেম্বর সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন মুখ্যমন্ত্রী

আগের সরকারের আমলের ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি’ রাখার সিদ্ধান্ত ইতিমধ্যেই গৃহীত হয়েছে। সেই প্রকল্পেই এবার অর্থ দেওয়া হবে রাজ্যের তরফে। আগামী ৫ নভেম্বর হুগলির পুরশুড়ায় একটি সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের উপস্থিতিতে প্রায় ৫০ লক্ষের বেশি নথিভুক্ত কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা সরাসরি হস্তান্তর করা হবে।

বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “সকাল ১১টায় রাজ্যের সব জায়গা থেকে পিএম-কিষান সম্মান নিধি যাঁরা পান, ইতিমধ্যে দুটো কিস্তি পেয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে ৬ হাজার টাকার–দুই দুই চার হাজার পেয়ে গিয়েছেন। আমরাও দুটো কিস্তির টাকা মুখ্যমন্ত্রী কৃষক সম্মান নিধিতে পিএম-কিষান সম্মান নিধি প্রাপকদের রাজ্যের সব জেলা থেকেই ওই দিন দেব। আমি নিজে পুরশুড়া, হুগলি থেকে টাকা ট্রান্সফার করব রাজ্যের ৫০ লক্ষের বেশি কৃষকের অ্যাকাউন্টে।”

পাশাপাশি যে সমস্ত দপ্তর বরাদ্দের ৭০ শতাংশ খরচ করেছে তাদেরকে আরও ২০ শতাংশ অতিরিক্ত বরাদ্দ করা হবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমরা বলেছি ৭০% ইউটিলাইজেশন যারা করেছে, তাদের প্ল্যান হেডে আরও ২০% টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রক্রিয়া। যারা ইউসি দিতে পারবে তাদেরকে আমরা টাকা দেব।” এদিকে আগামী ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে ‘জনজাতি গৌরব দিবস’ পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাও এবার বড় করেই হবে।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language