এবার পুজোতেও রাজ্যজুড়েই বুক স্টল করছে এসইউসিআই। শুক্রবার এসইউসিআই (কমিউনিস্ট) রাজ্য কমিটির উদ্যোগে শারদীয়া বুক স্টল সম্পর্কিত একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য।
তিনি বলেন, “আমাদের দলের পক্ষ থেকে আমরা সারা বছরই দলের মতাদর্শ সম্বলিত পুস্তিকা, পত্রিকা ইত্যাদি নিয়ে মানুষের কাছে যাই। বুক স্টল আয়োজন করি। ট্রেনে-বাসে ভ্রাম্যমাণ বুক স্টলও হয়। শারদীয় উৎসব বা অন্য যে কোনও উৎসবের সময় যখন বহু মানুষ সমবেত হয় তখন আমরা এই কাজ করি। এই বুক স্টল গণতান্ত্রিক পরিসরে মতবাদিক সংগ্রামের একটা অংশ।” তাঁর অভিযোগ, নানা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, তা কোনও গণতান্ত্রিক ব্যবস্থায় কাম্য হতে পারে না। আশা করব, আমরা শান্তিপূর্ণভাবেই এই বুক স্টল এবছর উৎসবের সময় করতে পারব।
এসআইআর নিয়ে পুস্তিকার পাশাপাশি ‘ভারত ছাড়ো আন্দোলন বিরোধিতায় এক সুর হিন্দুমহাসভা ও মুসলিম লিগ’ এবং ‘দেশভাগ, পশ্চিমবঙ্গের ভারতভুক্তি ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা’-এই তিনটি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করা হয় পার্টির তরফে। এ ছাড়া ।বলে এসইউসিআইয়ের তরফে জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক সামন্ত, রাজ্য সম্পাদকমণ্ডলীর দুই সদস্য তরুণ নস্কর ও মৃদুল দাস।
