Hashtagintro

পেটের টান! সহজ রোজগারের আশায় অনলাইনে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বিক্রি, গোপালনগরে ধৃত দম্পতি

নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তৈরি করে অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ। এক দম্পতিকে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুর পঞ্চায়েতের ব্যাসপুর এলাকায়। ইতিমধ্যে ধৃত ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, আর্থিক সমস্যার মধ্যে পড়েই ধৃত দুজন এহেন পথ বেছে নিয়েছিল। এদিকে ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন।

স্থানীয়দের কথায়, সবার ঘরেই মেয়ে আছে। এহেন ঘটনায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে ধৃত দুজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

জানা গিয়েছে, ধৃত ওই দম্পতি বেশকিছুদিন ধরে মোবাইলে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করতেন। আর তা বিভিন্ন নিষিদ্ধ ওয়েবসাইট এবং সমাজমাধ্যমে আপলোড করে মোটা টাকা উপার্জন করতেন বলে দাবি। সম্প্রতি একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর তা স্থানীয়দের নজর আসে। ভিডিওতে ওই দম্পতিকে দেখেই স্থানীয় মানুষজন চিনতে পারেন। এরপরেই অভিযুক্ত দু’জনের বাড়ি ঘিরে সকাল থেকে শুরু হয় বিক্ষোভ।

প্রতীকী ছবি।

স্থানীয়দের অভিযোগ, শ্বশুরবাড়িতে বসেই জামাই ও মেয়ে ঘরের দরজা দিয়ে মোবাইলের ক্যামেরা খুলে একের পর এক ওই সমস্ত ভিডিও বানিয়ে অনলাইন প্লাটফর্মে ছাড়ছিলেন।
সে কথা স্বীকারও করেছেন ওই দম্পতি। এরপরেই অভিযুক্ত দু’জনের কড়া শাস্তির দাবি জানান। স্থানীয়দের কথায়, সবার ঘরেই মেয়ে আছে। এহেন ঘটনায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে ধৃত দুজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় গোপালনগর থানার পুলিশ। কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়া হয়। আটক করা হয় অভিযুক্ত ওই দম্পতিকে। পরে যদিও তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

Source: Sangbad Pratidin Education (Bengali)

Read full article on Sangbad Pratidin Education (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language