Hashtagintro

পোলিও টিকাকরণে ‘না’ জেহাদিদের! নিরাপত্তা দিতে গিয়ে পাকিস্তানে ‘খুন’ ২ পুলিশকর্মী

পোলিও টিকাকরণ ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পাকিস্তান (Pakistan)। শুধু মাত্র করাচিতেই মোতায়েন করা হয়েছে ৮ হাজারেরও বেশি পুলিশকর্মী। কিন্তু তাতেও রক্ষে নেই। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে গিয়ে খুন হলেন দুই পুলিশকর্মী। 

গত সোমবার থেকে পাকিস্তানে শুরু হয়েছে পোলিও টিকাকরণ কর্মসূচি। চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। পাকিস্তানের পাশাপাশি বালোচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশেও কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে পোলিও টিকাকরণ। স্পর্শকাতর এলাকাগুলিতে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। চলছে  ‘স্ন্যাপ চেকিং’। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি টিকাকরণ কেন্দ্রে হামলার শিকার হন দুই পুলিশকর্মী। এদিন সকালে মোটরবাইকে করে সেখানে আসেন কয়েকজন আততায়ী। টিকাকরণ কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান তাঁরা। তাতেই প্রাণ হারান দুই পুলিশকর্মী। শুধু তাই নয়, ঘটনায় আহত হয়েছেন আরও এক আধিকারিক। বলে রাখা ভালো, একদিন আগেই অপহৃত হয়েছিলেন চার পুলিশকর্মী। এখনও পর্যন্ত তাঁদের খোঁজ মেলেনি।

পাকিস্তানে পোলিও টিকাকরণ কর্মসূচি নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। স্বাস্থকর্মীদের উপর এবং টিকাকরণ কেন্দ্রে বারবার হামলা চালিয়েছে জঙ্গিরা। এবারও বদলাল না সেই ছবি। জেহাদিদের মতে, পোলিও টিকার মাধ্যমে তাদের গোপন ঘাঁটি জেনে নেওয়া হয়। সেকারণেই বারবার হামলা চালায় তারা। অন্যদিকে, পোলিওর বিরোধিতা করে এসেছেন কট্টরপন্থীদের একাংশও। তাঁদের দাবি, পোলিও টিকা নিলে মানুষের মধ্যে বন্ধ্যাত্ব চলে আসতে পারে। বাসা বাঁধতে পারে বহু রোগও।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language