Hashtagintro

প্রচলিত ধারণার বিপ্রতীপে বার্তা, ‘মাঙ্গলিক’-এর ভ্রান্ত ধারণা নিয়ে কী বক্তব্য সৌমিতৃষা ও গৌরবের?

গৌরব চট্টোপাধ্যায় ও সৌমিতৃষা কুণ্ডু অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘মাঙ্গলিক’ (Mangolik Web Series), আসছে ‘হইচই’-তে। শৌভিক চক্রবর্তীর কাহিনিতে সিরিজ পরিচালনায় কৃশানু গঙ্গোপাধ্যায়। সিরিজ মুক্তির আগে আড্ডার মেজাজে পাওয়া গেল গৌরব আর সৌমিতৃষাকে। কাহিনির কেন্দ্রে রয়েছে সিদ্ধার্থ ও ইরা। গৌরব রয়েছেন সিদ্ধার্থর চরিত্রে, যার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মৃত্যু হয়েছে অদ্ভুতভাবে। একটা সময় সে আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে সে মাঙ্গলিক।

গৌরব জানালেন, ‘সিদ্ধার্থ ডাক্তার হলেও একের পর এক আঘাতে এক সময় সে দুর্বল হয়ে পড়ে। কারণ যে কোনও মানুষের জীবনে যখন ব্যর্থতা আসতে শুরু করে, তখন সে প্রথমেই নিজেকে সন্দেহ করা শুরু করে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে।’ এই প্রসঙ্গে সৌমিতৃষা বললেন, ‘আমার চরিত্রের নাম ইরা। আসলে নিজের সব থেকে কাছের মানুষরা যখন বোঝাতে থাকে তার কারণেই এটা হচ্ছে তখন স্বাভাবিকভাবেই সেটা মাথায় ঢুকে যায়। সেটা কেন করা হচ্ছে সেটাই রহস্য।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

প্রশ্ন উঠতে পারে, ২০২৬ সালে দাঁড়িয়ে মাঙ্গলিক হওয়ার ব্যাপার নিয়ে সত্যিই কি কেউ মাথা ঘামায়? গৌরব এবং সৌমিতৃষা দু’জনেরই দাবি, এই সিরিজ কোনওভাবেই মাঙ্গলিক হওয়ার ভালো বা খারাপ দিককে তুলে ধরতে চায় না। সৌমিতৃষার মতে ‘গোটা সিরিজে কোথাও কিন্তু মাঙ্গলিক হওয়াকে প্রোমোট করা হচ্ছে না। সিরিজের নাম মাঙ্গলিক। গল্পটা এই মাঙ্গলিক হওয়ার বিশ্বাসকে নিয়ে। কিন্তু সেটা যে আসলে সত্যি নয় সেটাই এই সিরিজ থেকে পরিষ্কার হবে।’

তবে বর্তমান যুগে এই ধরনের বিশ্বাস বা সংস্কার একেবারে নেই তেমনটা মনে করেন না গৌরব। তিনি বলছেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই সময়ে দাঁড়িয়েও আমাদের রাজ্যে বা বাইরেও বহু জায়গায় এই কুসংস্কার আছে। আমাদের গল্পটা এর বিরুদ্ধে কথা বলবে। ছোট থেকে কিছু বিশ্বাস আমাদের মনে ঢুকিয়ে দেওয়া হয়, যেমন ভূত কিংবা জুজু। ওই ভয়গুলো ভেতরে থেকে যায়। মাঙ্গলিক বিলিফ সিস্টেম, মানে এই যে মাঙ্গলিক বিষয়টাতে মানুষের বিশ্বাস করার দরকার নেই, হয়তো এটা একটা ষড়যন্ত্র, সেটাই এখানে দেখানো হয়েছে। কোনওভাবেই আমরা বলছি না যে মাঙ্গলিক হলে এটা হতে পারে। এটা কিন্তু ট্রেলারেও বুঝিয়ে দেওয়া হয়েছে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

ব্যর্থতা মানুষকে দুর্বল করে, এরই সঙ্গে যখন ঘনিষ্ঠজনেরা দোষারোপ করতে থাকে তখন কোথাও গিয়ে দুর্বল মন বিশ্বাস করে নেয় হয়তো সত্যিই এমনটা হয়। প্রথমবার একসঙ্গে কাজ করলেন গৌরব এবং সৌমিতৃষা। যদিও সে কথা তাঁদের কারওরই মনে হয়নি বলে জানালেন দুজনেই। আলাপ হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই একে অপরের বন্ধু হয়ে গেছেন। সৌমিতৃষা এ ব্যাপারে স্পষ্টবক্তা। বললেন, ‘দেখো আমি একটা কথা বলি, মানে এমন নয় যে দুজনের বন্ডিং ভালো হলেই সেটা পর্দাতেও ভালো দেখাবে। আমি বিশ্বাস করি যদি কেউ ভালো অভিনেতা এবং অভিনেত্রী হয়, তাদের দুজনের মধ্যে শুধু হাই হ্যালোর সম্পর্ক আছে, এরকম হলেও, পর্দায় সেটা বোঝা যাবে না।’ শুটিং হয়েছে লাহাবাড়িতে। সব মিলিয়ে ১৭ দিনের শুটিং শেষ হয়েছে আগস্ট মাসে। সিরিজটি মুক্তি পেল ২০ নভেম্বর।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language