Hashtagintro

প্রশাসক মোদির রজত জয়ন্তী, নেতাজি ইন্ডোরে ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

টানা ২৫ বছর! কম সময় নয়। বরং এত দীর্ঘ সময়ে ধরে প্রধান প্রশাসকের কুর্সিটি সাফল্যের সঙ্গে ধরে রাখা যে কতটা কৃতিত্বের, তা সহজেই অনুমেয়। বুধবার সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মুখ্যমন্ত্রিত্ব ও প্রধানমন্ত্রিত্বের রজত জয়ন্তী অর্থাৎ ২৫ বছর পূর্ণ হল আজ! আর সেই বৃহৎ কর্মকাণ্ডের সাফল্য উদযাপনে দেশজুড়ে শুরু হয়েছে ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচি। বুধবার সকালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে তার সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উনি (নরেন্দ্র মোদি) নিজেকে প্রধানমন্ত্রী বলেন না। বলেন প্রধান সেবক। শুধু বলেন না, সেভাবেই নিজের কাজ করেন। আমাদের কাছে এক বড় অনুপ্রেরণা মোদিজি।” নেতাজি ইন্ডোরের এই অনুষ্ঠানে জায়েন্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ সম্প্রচারিত হচ্ছে। রাজ্যবাসী তা শুনছেন ও দেখছেন। রয়েছেন রাজ্যের প্রায় সব মন্ত্রী ও রাজ্য বিজেপির নেতারাও। 

৭ অক্টোবর, বুধবার। নেতাজি ইন্ডোরে ‘সেবা জ্যোতি যাত্রা’ অনুষ্ঠানের আগে দলের নেতানেত্রীদের সঙ্গে মুখ্যমন্ত্রী, ছবি: ফেসবুক

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশেষ পছন্দের পাত্র প্রধানমন্ত্রী মোদির। বহুবার তাঁর প্রশংসা ও তাঁর প্রতি ভরসার কথা শোনা গিয়েছে মোদির মুখে। ছাব্বিশে বঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী নিজে এসে শুভেন্দুকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন। আর তাই প্রশাসক মোদির ২৫ বছর দেশজুড়ে সকলে উদযাপন করলেও শুভেন্দুর তরফে বাড়তি আয়োজন থাকবে, সেটাই স্বাভাবিক। বুধবার তাই নেতাজি ইন্ডোরে ‘সেবা জ্যোতি যাত্রা’ অনুষ্ঠান। এখান থেকে প্রশাসক মোদির ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বোঝালেন, মানুষের সেবাকর্মে তিনিই অনুপ্রেরণার মূল উৎস। তাঁকে সামনে রেখে রাজ্যবাসীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করার শক্তি পেয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এও জানান, আজ সন্ধ্যায় গুজরাটে, মোদির জন্মস্থানে উপস্থিত থাকবেন তিনি।  

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language