Hashtagintro

প্রেমের টানেই ছটফটানি! সিঁধ কেটে পুরনো পথেই ফের অসম যাত্রা বাঘিনির?

লোহার এনক্লোজার জুড়ে জোর করে ভেঙে ফেলার চেষ্টার প্রমাণ। শেষমেশ সেখানে ব্যর্থ হয়ে প্রায় আড়াই ফুট গর্ত খুঁড়ে সিঁধ কেটে এনক্লোজার ছেড়ে চম্পট বাঘিনির। কিন্তু কোন পথে সে? জানা গিয়েছে, পুরানো পথেই অসমের দিয়ে পা বাড়িয়েছে। ডুয়ার্সের পানবাড়ি এলাকায় রয়েছে রয়্যাল বেঙ্গলের বর্তমান অবস্থান। যা এনক্লোজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের একটি জঙ্গল। এই জঙ্গল পেরলেই রয়েছে সঙ্কোষ নদী। বন আধিকারিকদের কথায়, ঠিক এপথেই গতবার অসমের রায়মোনা জঙ্গলে পৌঁছেছিল বাঘিনি। কিন্তু এবার কোনওভাবেই তাকে বাংলাছাড়া হতে দিতে চাইছে না বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। সেই কারণে তিন কুনকি হাতি, ঢাক-ঢোল নামিয়ে অসমমুখী বাঘিনিকে রোখার মরিয়া চেষ্টা চালাচ্ছে বনদপ্তর। এবার না আটকাতে পারলে এই বাঘিনিকে আর ফেরানো যাবে না বলে বনকর্তাদের অনুমান।

সোমবার দুপুরেই বক্সা টাইগার রিজার্ভের ২৫ মাইল এলাকায় বাঘিনির জন্য তৈরি করা প্রায় ৭ বিঘা জমির উপর লোহার এনক্লোজারের হালহকিকত দেখতে যান বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। তাঁর সঙ্গে বক্সা টাইগার রিজার্ভের আধিকারিকরাও ছিলেন। সেখানেই বনমন্ত্রী বলেন, “গত কয়েকদিন ধরেই এনক্লোজার থেকে বের হওয়ার চেষ্টা চালাচ্ছিল ‘ডুয়ার্সের রনি’। আমর তা টেরও পাচ্ছিলাম। গোটা এনক্লোজার জুড়ে ভাঙাচোরার একাধিক প্রমাণ রয়েছে। একাধিক জায়গায় এনক্লোজারের নিচের দিকে আঁচড় গর্ত করর চেষ্টার প্রমাণ রয়েছে। তবে শেষে প্রায় আড়াই ফুট গর্ত করে এনক্লোজার থেকে বেরিয়ে গিয়েছে বাঘিনি। বোঝাই যাচ্ছে এনক্লোজার থেকে বের হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল ও।” বনমন্ত্রীর কথায়, আমরাও ওকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিতাম। কিন্তু কারও অপেক্ষা না করে সে নিজের রাস্তা নিজেই করে নিয়েছে।

কিন্তু বারবার কেন অসমের পথে বাঘিনি? বিশেষজ্ঞদের একাংশের কথায়, অসমের রায়মনা-সহ একাধিক জঙ্গলে একাধিক বাঘ রয়েছে। সম্ভবত ‘প্রেমে’র টানেই বিহার থেকে বক্সায় আনা বাঘিনি বারবার অসমে পাড়ি দিচ্ছে বারবার। যদিও বাঘিনির প্রতি পদক্ষেপের উপর কড়া নজর রাখছে বন দপ্তর। অবস্থান জানতে পারার পরেই বক্সা টাইগার রিজার্ভ থেকে তিনটি কুনকি হাতি, ঢাকঢোল নিয়ে চুনিয়া এলাকায় পৌঁছে যান বনদপ্তরের আধিকারিকরা। সেখানে কুনতি হাতিদের খাওয়ানোর জন্য কলাগাছও মজুত করা হয়েছে। একসময় জলদাপাড়া, গরুমারা, বক্সা টাইগার রিজার্স, তিস্তা নদীর চর-সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বাঘেদের বসতি ছিল। কিন্তু কালক্রমে এই সব এলাকা থেকে বাঘ ক্রমশ অসমের মানস, ভুটান এমনকী, সিকিমের দিকে চলে গিয়েছে। ফলে এই এলাকায় বাঘেদের থাকার উপযুক্ত পরিবেশ তৈরি না হলে এই অঞ্চলে জোর করে বাঘ রাখা কোনওভাবেই সম্ভব হবে না।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language