ব্যাঙ্ক প্রতারণা মামলার কিনারায় ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED Raid)। সোমবার সকাল থেকে এরাজ্যের পাশাপাশি ওড়িশার বিভিন্ন জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। শোনা যাচ্ছে, ওড়িশার একটি বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে ব্যাঙ্কে হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ পেয়ে তার কিনারা করতে ইডির এই অভিযান। কলকাতার বড়বাজার, পোস্তা-সহ ৯টি জায়গায় তল্লাশি চলছে। ইডির অনুমান, ওই অর্থ ওড়িশা থেকে কলকাতাতেও বেআইনিভাবে সরানো হয়েছে। তবে তদন্তকারীদের নজরে মূলত ওড়িশার অফিসগুলি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বরের একটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ব্যাঙ্ক থেকে প্রায় ১১০৯ কোটি টাকা ঋণ নিয়েছিল। সেই সংস্থার মাধ্যমে ঋণের অর্থ বিপুলভাবে নয়ছয় হয়েছে বলে অভিযোগ ওঠে। বেআইনিভাবে, সুকৌশলে সংস্থার নেওয়া ঋণের অর্থ অন্যত্র সরানো হয়েছে। এই প্রতারণার অভিযোগ পেয়ে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বরের একটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ব্যাঙ্ক থেকে প্রায় ১১০৯ কোটি টাকা ঋণ নিয়েছিল। সেই সংস্থার মাধ্যমে ঋণের অর্থ বিপুলভাবে নয়ছয় হয়েছে বলে অভিযোগ ওঠে। বেআইনিভাবে, সুকৌশলে সংস্থার নেওয়া ঋণের অর্থ অন্যত্র সরানো হয়েছে। এই প্রতারণার অভিযোগ পেয়ে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের আরও খবর, ওই ব্যাঙ্ক প্রতারণা মামলায় আগেও বড়বাজার-পোস্তায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার সেই মামলার কিনারা করতে সকাল থেকে একাধিক জায়গায় হানা দিলেন ইডি আধিকারিকরা। লক্ষ্য একটাই, ঠিক কোন পথে ঋণের অর্থ নয়ছয় হয়েছে, সেই জট খোলা। ইডির স্ক্যানারে ওই বিদ্যুৎ সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরাও।
রাজ্যে বিজেপি সরকার আসার পর বিভিন্ন আর্থিক দুর্নীতির কিনারা করতে তৎপরতায় বাড়িয়েছে ইডি। গত সপ্তাহে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি হানা দিয়েছিল। দুর্গাপুজোর পাস সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তদন্তে তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চলে। ইন্দ্রনীল সেনকে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়। এবার হাজার কোটির দুর্নীতি মামলায় কলকাতার সঙ্গে ওড়িশার বিভিন্ন স্থানেও সোমবার চলছে ইডির অপারেশন।
Source: Sangbad Pratidin India (Bengali)
