Hashtagintro

বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’, দাপট থেকে রক্ষা পাবে বাংলা?

নামেই বাদ্যযন্ত্র। আসলে রণদুন্দুভি! হ্যাঁ, এমনই যুদ্ধের ঝনঝনানি বাজিয়ে বঙ্গোপাসাগরে জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’। আগামী সপ্তাহেই তা শক্তিশালী হয়ে আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলে। তার প্রভাবে ঝড়বৃষ্টি হওয়ার আশঙ্কা। তবে পশ্চিমবঙ্গে ‘মুরাসু’ তেমন দাপট দেখাতে পারবে না বলে আপাতত গতিপ্রকৃতি দেখে মনে করছেন আবহবিদরা। উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু, এক পশলা বৃষ্টি হলেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। তবে ‘মুরাসু’ কতটা দাপট দেখায়, সেদিকে নজর থাকছেই।

আজ, ১ নভেম্বর রবিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। সোমবার শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। আর মঙ্গলবার সকালে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা ‘মুরাসু’র। আবহবিদদের হিসেব অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ উপকূলে মছলিপত্তনমের কাছে, নেল্লোর ও নারসাপুরের মধ্যে। ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ শক্তিশালী ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে পড়বে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিমে এগিয়ে এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ, ১ নভেম্বর রবিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। সোমবার শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। আর মঙ্গলবার সকালে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা ‘মুরাসু’র। আবহবিদদের হিসেব অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ উপকূলে মছলিপত্তনমের কাছে, নেল্লোর ও নারসাপুরের মধ্যে। ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ শক্তিশালী ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করে দুর্বল হয়ে পড়বে।

এবার ‘মুরাসু’র নামকরণ করল ভারত। মূলত তামিল শব্দ এটি। তামিলনাড়ুর ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের নাম ‘মুরাসু’। এককালে তা বাজিয়ে যুদ্ধ বা বড় কোনও সংবাদ দেওয়া হত জনগণকে। এর বাজনা শুনলেই বোঝা যেত, বড় কোনও খবর আসছে।

এর আগে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বেশ কিছুটা দাপট দেখিয়েছিল দক্ষিণবঙ্গে। পুজোর পর কিছুটা ভিজেছে দু, একটি জেলা। এরপর ‘মুরাসু’র জেরে রাজ্যের আবহাওয়ায় কেমন প্রভাব পড়ে, তা নিয়ে চিন্তা ছিল বঙ্গবাসীর। আপাতত চিন্তার নিরসন করেছে হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহে উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে, মূলত শুস্ক আবহাওয়া। দু, এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া। দক্ষিণবঙ্গেও প্রায় একই আবহাওয়া থাকার সম্ভাবনা। সোম, মঙ্গল আংশিক মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টির পর বুধবার থেকে মূলত শুষ্ক আবহাওয়া। পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা নেই। তবে ২ থেকে ৪ নভেম্বর পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও দক্ষিণ ওড়িশা উপকূলে যেতে নিষেধ করা হচ্ছে।

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নাম রেখেছিল বাংলাদেশ। এবার ‘মুরাসু’র নামকরণ করল ভারত। মূলত তামিল শব্দ এটি। তামিলনাড়ুর ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের নাম ‘মুরাসু’। এককালে তা বাজিয়ে যুদ্ধ বা বড় কোনও সংবাদ দেওয়া হত জনগণকে। এর বাজনা শুনলেই বোঝা যেত, বড় কোনও খবর আসছে। এবার ঘূর্ণিঝড়ের আগমন বার্তা জানাতে এই ‘মুরাসু’ নামকরণ বলে মনে করা হচ্ছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language