Hashtagintro

বদলের বাংলায় বিনিয়োগে উদ্যোগী শিল্পপতিরা! কালীপুজোর পরেই নবি মুম্বই যাচ্ছেন তাপস রায়

বাংলায় পালাবদলের পর শিল্পনীতিতেও বদল ঘটেছে। তাই বাংলায় বিনিয়োগে ইচ্ছাপ্রকাশ করছেন ভিন রাজ্যের শিল্পপতিরা। রাজ্যে বিনিয়োগ আনতে নবি মুম্বইয়ের বেশ কয়েকজন শিল্পপতিদের সঙ্গে রবিবার বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য ও শিল্পমন্ত্রী তাপস রায়। সেই বৈঠকের পরে শমীক জানান, বিনিয়োগের বিষয়ে আলোচনা করতে কালীপুজোর পরেই নবি মুম্বই যাচ্ছেন তাপস রায়। এর পরেই রাজ্যে বিপুল বিনিয়োগ আসবে বলে আশাবাদী শমীক।

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই শিল্পপতিরা বাংলায় বিনিয়োগে আগ্রহী। শিল্পে বিনিয়োগের নীতি নির্ধারণে কাজ করছে সরকার। রাজ্যে বিনিয়োগ নিয়ে বড় বড় শিল্পপতিদের সঙ্গে আলোচনাও চলছে। এই আবহে রবিবার নবি মুম্বইয়ের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন শমীক ভট্টাচার্য ও তাপস রায়। শিল্পপতিরা জানান, এরাজ্যে বিপুল বিনিয়োগ করতে চান তাঁরা। এই নিয়ে বাকি শিল্পপতি ও নতুন উদ্যোগপতীদের সঙ্গে আলোচনা করতে বঙ্গের প্রতিনিধিদের নবি মুম্বইতে আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণে সারা দিয়েছেন শিল্পমন্ত্রী। শমীক জানান, কালীপুজোর পরেই নবি মুম্বই যাচ্ছেন তাপস।

শমীক বলেন, “শুধু বড় শিল্পপতিরাই নয়, মিড কর্পোরেট লেভেলের শিল্পপতিরাও রাজ্যে আসছেন। এসএসএমই সেক্টরকে কীভাবে উজ্জীবিত করা যায় সেই নিয়েও আলোচনা হয়েছে।” বৈঠকের পরে এক শিল্পপতি জানান, ” আমরা রাজ্যে ৪০০ কোটি টাকা বিনিয়োগে আগ্রহী। মন্ত্রীর সঙ্গে বৈঠক সফল হয়েছে। বাংলায় শিল্পনীতি পরিবর্তন হয়েছে। নতুন নতুন নীতি কার্যকর হচ্ছে। দেশের পাশাপাশি বাংলারও উন্নয়ন হতে চলেছে।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language