রাস্তার এক পাশে সিপিএমের জেলা কার্যালয়, ঠিক উলটোদিকেই বুকস্টল দিয়েছিল ছাত্র সংগঠন এসএফআই। সামনে সাজানো বই, দলীয় পত্রপত্রিকা। সোমবার কালীপুজোর পরের দিন স্কুলডাঙা মোড়ের এই ছবিটাই বদলে গেল রাজনৈতিক উত্তেজনায়। অভিযোগ, নিজেদের বিজেপি কর্মী পরিচয় দিয়ে তিন-চারজন আচমকাই বুকস্টলে হাজির হন। স্টল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে এসএফআই কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। পরিস্থিতি সামলাতে এসে আক্রান্ত হলেন সিপিএমের জেলা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
রাজ্যের বিভিন্ন জায়গায় কালীপুজোতেও বাম প্রগতিশীল সাহিত্য পত্রিকার বুকস্টল বসিয়েছে বামপন্থী সংগঠনগুলি। আর দুর্গাপুজোর মতো কালীপুজোতেও তাদের স্টলের উপর হামলা ঘটেছে। বাঁকুড়া শহরেও তার ব্যতিক্রম হল না। এখানকার স্কুলডাঙা মোড়ে সিপিএমের জেলা কার্যালয়ের বিপরীতে তৈরি হওয়া এসএফআইয়ের স্টলে সোমবার দুপুরে আক্রমণ করে কয়েকজন। বামকর্মীদের দাবি, নিজেদের তাঁরা বিজেপি কর্মী হলে পরিচয় দিয়ে জানান, ওখানে বুকস্টল করা যাবে না, তুলে দিতে হবে। এনিয়ে বচসা শুরু হয় দু’পক্ষের।
দেবলীনা বলেন, ‘‘সারা রাজ্যে বামেদের বুকস্টলে হামলা হচ্ছে। সেই একই উদ্দেশ্য নিয়ে বাঁকুড়ায় এসএফআইয়ের বুকস্টলে হামলা চালানো হয়েছে। আমি বাধা দিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছি। মোবাইলটা ছুড়ে ভেঙে ফেলা হয়েছে। আমরা এর বিচার চাই।’’ বিজেপি অবশ্য এসএফআইয়ের বুকস্টলে হামলার অভিযোগ অস্বীকার করেছে। দলের নেতা সৌগত পাত্রের কটাক্ষ, ‘‘সিপিএম সারা রাজ্যে শূন্য হয়ে যাওয়া একটি দল। ওই দলের লোকজনই নেই। এখন বিজেপির নামে দোষ চাপিয়ে প্রচারের আলোয় আসতে চাইছে।’’
গোলমালের খবর পেয়ে সিপিএমের জেলা কার্যালয় থেকে নিচে নেমে আসেন জেলা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু সিপিএমের অভিযোগ, সেই সময় তাঁকে ধাক্কা মেরে রাস্তায় সরিয়ে দেওয়া হয়। ছুড়ে ফেলা হয় তাঁর মোবাইল ফোন। ঘটনাকে কেন্দ্র করে স্কুলডাঙা মোড়ে ছড়ায় উত্তেজনা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
দুর্গাপুজোর পর কালীপুজোতেও বই ও দলীয় দলিল বিক্রির মাধ্যমে জনসংযোগে নেমেছে সিপিএম। এবছর বাঁকুড়া জেলা জুড়ে কুড়িটি বুকস্টল হয়েছে তাদের। দুর্গাপুজোয় জেলায় প্রায় দু’লক্ষ টাকার বইপত্র বিক্রি হয়েছে বলে দাবি দেবলীনার। এদিনের এই ঘটনা নিয়ে দেবলীনা বলেন, ‘‘সারা রাজ্যে বামেদের বুকস্টলে হামলা হচ্ছে। সেই একই উদ্দেশ্য নিয়ে বাঁকুড়ায় এসএফআইয়ের বুকস্টলে হামলা চালানো হয়েছে। আমি বাধা দিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছি। মোবাইলটা ছুড়ে ভেঙে ফেলা হয়েছে। আমরা এর বিচার চাই।’’ বিজেপি অবশ্য এসএফআইয়ের বুকস্টলে হামলার অভিযোগ অস্বীকার করেছে। দলের নেতা সৌগত পাত্রের কটাক্ষ, ‘‘সিপিএম সারা রাজ্যে শূন্য হয়ে যাওয়া একটি দল। ওই দলের লোকজনই নেই। এখন বিজেপির নামে দোষ চাপিয়ে প্রচারের আলোয় আসতে চাইছে।’’
