Hashtagintro

বাঙালিবাবু সাজে মিমির হবু বর সিদ্ধার্থ, অভিনেত্রীর বিবাহবাসরে চাঁদের হাট, দেখুন ভিডিও

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। লক্ষ্মীবারে সিঙ্গল টু মিঙ্গল হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। টেলি অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের দেওর সিদ্ধার্থের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হলেন তিনি। সারলেন আইনি বিয়ে । সেই সঙ্গেই বাগদানের ছবিও প্রকাশ করলেন সোশাল মিডিয়ায়।

এদিন সন্ধ্যায় বিয়ের আগে অভিনেত্রীর বাড়িতে পৌঁছে গিয়েছিল শ্বশুরবাড়ির তত্ত্ব। চূড়ান্ত ব্যস্ত ছিলেন হবু বর। হবু ননদ তত্ত্ব নিয়ে ঢুকতেই দিদির সঙ্গে দাঁড়িয়ে তদারকি করেছেন। ফুলের সাজে আলো ঝলমলে অনুষ্ঠানস্থল। পৌঁছে যান দুই বাড়ির সদস্যরা। বিয়েবাড়িতে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হন ত্রমিলা। জায়ের সঙ্গে সম্পর্ক থেকে হবু দম্পতির বিয়ের সাজ নিয়ে হাসিমুখে অনেক কথাই বলেন অভিনেত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

ত্রমিলা জানান, “মিমি আমার থেকে অনেকটাই ছোট। খুব কাছ থেকে ওকে দেখেছি। ভীষণ ভালো কথা বলতে পারে, খুব ভালো মেয়ে। ওঁর পরিবারের সকলেও ভীষণ ভালো। পাহাড়ে বিয়ে হচ্ছে বলে আমরাই যেতে পারছি না। আসলে তখন মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে। আমাদের বাড়িতে ওঁর যাতায়াত আছে, ফোনে কথা হয়, পুজোয় জামাকাপড় লেনদেন হয়। আজকের অনুষ্ঠানটাও ওঁরা সুন্দরভাবে ম্যানেজ করছে। মিমি আর সিদ্ধার্থ কাঁধে কাঁধ মিলিয়ে বিয়ের সব কাজ করছে।” মিমি আর সিদ্ধার্থের প্রেমের সূত্রপাত কীভাবে? আইনি বিয়ের সন্ধ্যায় সিক্রেট ফাঁস করলেন হবু জা ত্রমিলা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

তিনি বলেন, “আমার ননদের বন্ধুর সূত্রেই ওঁদের আলাপ। দুজনকে বেশ ভালো মানিয়েছে। আমার শ্বশুরবাড়ি ভীষণ মর্ডান। সকলে ওপেন মাইন্ডেড।” কলকাতায় বউভাতের অনুষ্ঠান প্রসঙ্গে জানান, “ঘরোয়াভাবে ছোট করে বউভাতের আয়োজন করা হবে।” ত্রমিলাকে কী বলে ডাকবেন মিমি? একগাল হেসে জবাব দেন, “আমাকে কী বলে ডাকবে সেটা আমার মেয়ের সঙ্গে কথা বলে ওঁরা ঠিক করবে।” এদিন মিমিকে সোনা মেয়ে সম্বোধন করে আরও একটা বিষয় জানিয়েছেন, “সোনা ছাড়া মুখ দেখা যায় সোনা মেয়ের?”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

সিদ্ধার্থ ও মিমির আইনি বিয়েতে গিয়েছিলেন দুই প্রিয় বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায় ও পোশাকশিল্পী অভিষেক রায়। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিমির বিয়ে প্রসঙ্গ কার্যত এড়িয়ে গিয়েছেন। যদিও অভিষেক সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে লেখেন, ‘দ্য জার্নি বিগিংস’, যার বাংলা তর্জমা, নতুন ইনিংস শুরু হল। মিমির মুখ আড়ালে রেখে নতুন ইনিংস শুরুর উল্লাসে মাতোয়ারা মুহূর্তটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিষেক।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language