Hashtagintro

বাজারে ফুলকপি ‘চুরি’, ধরা পড়ে বচসায় বিক্রেতার নাক ফাটিয়ে শ্রীঘরে ক্রেতা

শীত পড়েছে। তবুও ফুলকপির দাম কমেনি। ৩০ টাকার কমে দোকানিরা ফুলকপি বিক্রি করতে নারাজ। এর মধ্যেই বাজারের দোকান থেকে ফুলকপি চুরির অভিযোগ। আর তা নিয়েই সবজি দোকানদার আর ‘চোর’ ক্রেতার মারপিট। তাতেই দোকানদারকে বেধড়ক মারধর করে বিক্রেতার নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওই ক্রেতার বিরুদ্ধে। এই ঘটনারই জেরে গ্রেপ্তার ওই ব্যক্তি। আদালতের নির্দেশে জেল হেফাজত হল ওই অভিযুক্ত ক্রেতার। ঘটনাটি খাস কলকাতার।

পুলিশ জানিয়েছে, উত্তর কলকাতার জোড়াবাগানে সম্প্রতি ঘটে এই ঘটনাটি। অন্যান্য দিনের মতো সেখানেই বসেছিল বাজার। সবজির দোকান সাজিয়ে বসেছিলেন দোকানদার। অভিযুক্ত বুদ্ধদেব পোড়েল সবজি কিনতে গিয়েছিলেন অভিযোগকারী ব‌্যবসায়ীর দোকানে। অভিযোগ, ওই ক্রেতা দরদাম করার মাঝখানেই একটি ফুলকপি তুলে নিজের ব‌্যাগে পুরে নেন। কিন্তু সেটির দাম না দিয়েই সেখান থেকে হাঁটা দিয়েছিলেন তিনি।

ফুলকপি তুলে নেওয়ার ঘটনাটি চোখ এড়ায়নি ব‌্যবসায়ীর। তিনি ওই ক্রেতাকে আটকে সোজা ব‌্যাগ থেকে ফুলকপি বের করেন। সেটি ‘চুরির’ কারণ সম্পর্কে জিজ্ঞাসা করেন। বিষয়টি নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে তুমুল গোলমাল শুরু হয়। তারই জেরে দোকানদারকে বেধড়ক মারধর করেন বুদ্ধদেব। তাঁর নাক ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ওই ব‌্যক্তির বিরুদ্ধে জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলে এলাকা থেকে বুদ্ধদেব পালিয়ে যান। সোমবার ব্যাঙ্কশাল আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত বুদ্ধদেব পোড়েল। তাঁকে ৩০ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। ঘটনাটির তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language