Hashtagintro

বাবারা শাসন করতেন পাকিস্তানকে, এবার বদলার খোঁজে টিম ইন্ডিয়ায় ডাক শেহওয়াগ-দ্রাবিড়ের পুত্রদের!

একসময় বাবারা পাকিস্তানকে শাসন করতেন। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে। কিন্তু সেই দাপট একই আছে। এবার বীরেন্দ্র শেহওয়াগ, রাহুল দ্রাবিড়ের ছেলেদের কাঁধে দায়িত্ব আসতে চলেছে। সামনেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। সেখানে মূল প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সেই লড়াইয়ে ভারতীয় দলে দেখা যেতে পারে দুই প্রাক্তন ক্রিকেটারের পুত্র আর্যবীর শেহওয়াগ ও অন্বয় দ্রাবিড়কে।

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে। সেখানে দারুণ ছন্দে ছিলেন আর্যবীর ও অন্বয়। ৫ নভেম্বর থেকে শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। গ্রুপ স্টেজে ভারতের প্রতিপক্ষ হতে চলেছে পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহী। ভারত-পাকিস্তান মহা মোকাবিলা ৮ নভেম্বর। ভারতীয় দল এখনও ঘোষণা হয়নি। তবে সেই দলে দুই মহাতারকার ছেলের সুযোগ পাওয়ার জোরালো সম্ভাবনা আছে।

২০২৫-র অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান দল ভারতকে বিরাট ব্যবধানে হারায়। সেই দলে ছিল বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেরা। তবে ভারত বদলা নেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। ভারত চ্যাম্পিয়নও হয়। এবার আর্যবীর-অন্বয়দের কাঁধে উঠতে চলেছে এশিয়া কাপে হারের বদলার দায়িত্ব। ৩ ম্যাচে আর্যবীরের রান ১০৯। আর অন্বয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮৭ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন।

উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে সিনিয়র শেহওয়াগ ও দ্রাবিড়ের একের পর এক অসাধারণ ইনিংস আছে। শেহওয়াগের টেস্ট ট্রিপল সেঞ্চুরি আসে মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে। কোচি থেকে করাচি, ওয়ানডেতেও সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ জিতিয়েছেন। অন্যদিকে কে ভুলতে পারে রাওয়ালপিন্ডিতে দ্রাবিড়ের ২৭০ রানের ইনিংস। যা ভারতকে প্রথমবার পাকভূমে টেস্ট সিরিজ এনে দিয়েছিল। লাহোরে বিরাট রান তাড়া করে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন। এবার দায়িত্ব পরের প্রজন্মের কাঁধে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language