Hashtagintro

বামেদের মিছিল থেকে ‘কটূক্তি’, এবিভিপির সঙ্গে সংঘর্ষে জখম বেশ কয়েকজন, রণক্ষেত্র বাজকুল

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বাম সংগঠনের কর্মসূচি ঘিরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। তাদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিজেপি ও এবিভিপির বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বাজকুল কলেজে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করে ভগবানপুরের বিধায়ক তথা মন্ত্রী জানান, মিছিল থেকে কটূক্তি করা হয়েছিল। তারই জবাব দিয়েছে এবিভিপি। বিজেপি এই ঘটনার সঙ্গে কোনওভাবেই জড়িত নয়। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন ছাত্র জখম হয়েছেন।

বাম সংগঠন এআইডিএসও-র ডাকে বাজকুলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মিছিলের ডাক দেওয়া হয়। এরপর একটি সম্মেলনেরও আয়োজন করেন তাঁরা। সম্মেলনের আগেই মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সম্মেলন স্থলেও হামলা চলে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সভাস্থল এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বাজকুলে। অশান্তি হয় বাজকুল কলেজেও। দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এই ঘটনায় জখম হন বেশ কয়েকজন।

এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন ভগবানপুরের বিধায়ক তথা মন্ত্রী শান্তনু প্রামাণিক। তিনি বলেন, “মিছিল থেকে বাজে বাজে কথা বলা হচ্ছিল। সেখানে হয়তো এবিভিপির ছেলেরা জবাব দিয়েছে। এই নিয়ে টুকটাক গন্ডগোল হতে পারে। আইন আইনের পথে চলবে। কোনও অন্যায় হয়ে থাকলে পুলিশ নিরপেক্ষ তদন্ত করে বিচার করবে। বিজেপি এই ব্যাপারে কোনওভাবেই জড়িত নয়। এটা ছাত্রদের ব্যাপার। ছাত্ররা কী করেছে তা ঘটনাস্থলে না গেলে বুঝতে পারব না। পুলিশের সঙ্গে এই বিষয়ে কথা বলব। আইন অনুযায়ী কাজ করবে পুলিশ। এবিষয়ে আমাদের কোনও হস্তক্ষেপ থাকবে না।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language