উৎসবের মরশুমে সিপিএমের কোনও বুক স্টলে বই বিলি ও বিক্রিতে কোনও ব্যক্তি বা গোষ্ঠী বাধা দিতে পারবে না। রাজ্যের সাহিত্য-সাংস্কৃতিক ঐতিহ্যর কথা মাথায় রেখে রাজ্য প্রশাসন ও পুলিশকে এ ব্যাপারে কড়া নির্দেশ দিল রাজ্য মানবাধিকার কমিশন। নিরাপত্তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে। শুক্রবারই কমিশনের চেয়ারম্যান বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও সদস্যরা এই সিদ্ধান্ত নেন। কার্যত এটি রাজ্য মানবাধিকার রক্ষায়ও উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। পালাবদলের পর মানবাধিকারের নানা সিদ্ধান্ত জাতীয়স্তরেও প্রশংসা কুড়িয়েছে।
যাতে সিপিএমের বুক স্টলে বই বিলি ও বিক্রিতে কোনও ব্যক্তি বা কোনও গোষ্ঠী বাধা দিতে না পারেন, সে ব্যাপারে রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার নগরপালকে নিশ্চিত করতে বলেছে রাজ্য মানবাধিকার কমিশন। তবে উৎসব মরশুমে পুরসভার অনুমতির প্রশ্নে যদি বাধ্যতামূলক কোনও সিদ্ধান্ত হয় সেক্ষেত্রেও বুক স্টলগুলিতেও প্রযোজ্য হবে। এই নির্দেশের প্রেক্ষিতে স্বরাষ্ট্র দপ্তরের কোনও পদস্থ ও যোগ্য অফিসারকে ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট দিতেও বলেছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশন।
উৎসবের সময়ই সিপিএমের রাজ্য সম্পাদক মহমন্দ সেলিম রাজ্য মানবাধিকার কমিশনে ইমেলের মাধ্যমে প্রশাসনকে নির্দেশ মানবাধিকার কমিশনের অভিযোগ দায়ের করেন। এসইউসির স্টলেও এমন অভিযোগ ওঠে। এরপরই দ্রুত মুখ্যসচিব, ডিজিপি ও কলকাতার সিপির কাছে রিপোর্ট চায় কমিশন। দু’দিন আগেই তাঁরা রিপোর্ট দিয়েছেন। এই প্রেক্ষিতেই মানবাধিকার কমিশনের বক্তব্য, এটা গভীর অনুতাপের বিষয়। আইন মেনে চলা যে কোনও প্রকাশনাকে সম্মান জানানো উচিত। দেশের গণতান্ত্রিক কাঠামোয় কোনও ব্যক্তি তাদের বই পড়তে চাইলে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। ছোট স্টলে এগুলি বিক্রি হয়েছে। কোনও কোনওটি রাস্তার একদম ধারে। কলকাতার কলেজ স্ট্রিট বা পার্ক স্টিট অঞ্চলে এমন স্টল বহু দিন আগে থেকেই দেখা যায় বলে মন্তব্য কমিশনের। উৎসব মরশুমে এমন স্টল তৈরি হলে কারও বাধা দেওয়ার কথা নয়। জগদ্ধাত্রী পুজো পর্যন্ত এবার উৎসবের মরশুম। পরবর্তীতে আবার বড় দিনের সময়ও উৎসব রেশ থাকে। এই সময়গুলিতে যাতে সিপিএমের বুক স্টলে বই বিলি ও বিক্রিতে কোনও ব্যক্তি বা কোনও গোষ্ঠী বাধা দিতে না পারেন, সে ব্যাপারে রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার নগরপালকে নিশ্চিত করতে বলেছে রাজ্য মানবাধিকার কমিশন। তবে উৎসব মরশুমে পুরসভার অনুমতির প্রশ্নে যদি বাধ্যতামূলক কোনও সিদ্ধান্ত হয় সেক্ষেত্রেও বুক স্টলগুলিতেও প্রযোজ্য হবে। এই নির্দেশের প্রেক্ষিতে স্বরাষ্ট্র দপ্তরের কোনও পদস্থ ও যোগ্য অফিসারকে ৩০ নভেম্বরের মধ্যে রিপোর্ট দিতেও বলেছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশন।
সংবিধানের ১৪, ১৯ ও ২১ নম্বর ধারা অনুযায়ী মানুষের বক্তব্য ও কথা বলার অধিকারকে মৌলিক অধিকারের পর্যায়ে ফেলা হয়েছে। কোনও বই লেখার ক্ষেত্রেও লেখকের ভাবনা প্রতিফলিত হয়। তবে দেশবিরোধী বই বা সমাজে আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে এমন ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। সেলিম ইমেলে অভিযোগ করেন যে, দুর্গাপুজোয় তাদের পার্টি স্টলে বই বিক্রি ও বিলিতে বাধা দেওয়া হয়েছে। প্রতিবারই শারদীয় সংখ্যা প্রকাশ করা হয়। বলা হয়েছে, কিছু ধর্মীয় গোষ্ঠী স্টলে সাধারণ মানুষকে বই কিনতে সক্রিয়ভাবে বাধা দেয়। উত্তেজনাকর স্লোগানও দেওয়া হয়েছিল যাতে দাবি, ওই বইগুলি হিন্দু ধর্মবিরোধী ও জাতীয়স্বার্থের বিরোধী প্রচারমূলক। কার্যত বহু স্টল ভেঙে তছনছ করে দেওয়ারও অভিযোগ করেছে সিপিএম ও বামপন্থীরা।
