আবহাওয়া পরিবর্তনের মতো ‘বিগ বস বাংলা’র দূর্গের ছবিটাও প্রতি মুহূর্তে পালটে যায়! বিগ বসে’র টাস্ক, আর সেই টাস্ক ঘিরে সকাল থেকে রাত পর্যন্ত প্রতিযোগীদের হাইভোল্টেজ ড্রামায় মশগুল শোয়ের দর্শকও। কিন্তু, তার থেকেও বেশি মুখরোচক, ‘বিগ বস বাংলা’র ঘরে গজিয়ে ওঠা প্রেমের সম্পর্কগুলো। ক্যামেরায় সামনে রাজবীর-নন্দিনীর মাখোমাখো প্রেম রীতিমতো সোশাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছে। কখনও কম্বলের নিচে রোম্যান্স তো কখনও আবার শৌচালয়ের সামনে কিংবা সকলের অগোচরে ‘লাগামহীন’ খুনসুটি। এযাবৎকাল ‘রাজনন্দিনী’র দুষ্টু মিষ্টি কেমেস্ট্রি যে দর্শকের আতশকাচে ছিল, তা বললে অত্যুক্তি হয় না। তবে রাজবীর ঘর থেকে বেরলে সেই সম্পর্ক কোনদিকে গড়াবে? তা নিয়ে সন্দিহান দর্শককুল।
‘ফ্যামিলি উইক’ পর্বে রাজবীরের মা এসে নন্দিনীর প্রসঙ্গ প্রায় এড়িয়ে যান। সাফ জানিয়ে দেন, ‘ওদিকে অত মন দিতে হবে না, খেলায় মন দাও।’ নন্দিনী যদিও রিয়ালিটি শোয়ের ঘর থেকে বেরিয়ে রাজবীরের মা-ভাইকে ফোন করে ‘ড্যামেজ কন্ট্রোলে’র চেষ্টা করেছিলেন, তবে…।
সহ-প্রতিযোগী তথা ‘প্রেমিক’ রাজবীর দে’কে মারধরের জেরে মাঝপথেই ‘বিগ বস’-এর বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন নন্দিনী দত্ত। এরপর ‘ফ্যামিলি উইক’ পর্বে রাজবীরের মা এসে নন্দিনীর প্রসঙ্গ প্রায় এড়িয়ে যান। সাফ জানিয়ে দেন, ‘ওদিকে অত মন দিতে হবে না, খেলায় মন দাও।’ নন্দিনী যদিও রিয়ালিটি শোয়ের ঘর থেকে বেরিয়ে রাজবীরের মা-ভাইকে ফোন করে ‘ড্যামেজ কন্ট্রোলে’র চেষ্টা করেছিলেন, তবে ওই পর্ব দেখার পর এবং দাদা সৌরভ গঙ্গোপাধ্য়ায় সেকথা মনে করিয়ে দেওয়ার পর দর্শকমহলের একাংশের মনে হয়েছে, রাজবীরের মায়ের হয়তো নন্দিনীকে পছন্দ নয়। কারণ নন্দিনীর রাজবীরের গায়ে হাত তোলাকে হয়তো সমর্থন করেননি রাজবীরের মা। এদিকে একজন শো থেকে বেরনোর পরও চর্চায় ‘রাজনন্দিনী’ জুটি। কিন্তু মায়ের অমতে গিয়ে কি ভবিষ্যতে নন্দিনী দত্তর সঙ্গে ছাঁতনাতলায় বসবেন?

সংবাদ প্রতিদিন-এর প্রশ্নে মুখ খুললেন রাজবীর দে। তিনি জানান, “আমার পছন্দ থাকলেও মায়ের মতামতকেও গুরুত্ব দেব। তবে মাকে বোঝানোরও চেষ্টা করব।” কারণ হিসেবে রাজবীর মায়ের এবং তার বহু ত্যাগ স্বীকারের কথা উল্লেখ করেছেন। পিতৃহারা রাজবীরকে একাই বড় করে তোলার নেপথ্য়ে তাঁর মায়ের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে দেখার এই সম্পর্ক কোন দিকে মোড় নেয়? রাজবীরের মা কি সম্মতি দেবেন? নাকি শো শেষ হলেই এই সম্পর্কে যতিচিহ্ন পড়বে? নজর থাকবে সেদিকে।
