Hashtagintro

ভাতৃদ্বিতীয়াতেই চিরঘুমে, জীবনাবসান সত্যজিৎ ও সন্দীপ রায়ের আলোকচিত্রী হীরক সেনের

জীবনাবসান বাংলা সিনেমার স্বর্ণযুগের আলোকচিত্রী হীরক সেন। বুধ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক সত্যজিৎ রায় এবং তাঁর পুত্র সন্দীপ রায়ের ঘনিষ্ঠ আলোকচিত্রী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। পরিবার সূত্রে খবর, শেষ জীবনে অ্যালঝাইমার্স-তে ভুগছিলেন প্রয়াত আলোকচিত্রী হীরক সেন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। অ্যালঝাইমার্স ও ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ফলে পরবর্তীতে মানুষজনকেও চিনতে সমস্যা হচ্ছিল। শেষ পর্যন্ত ভাতৃদ্বিতীয়ার সকালে চিরঘুমে টলিপাড়ার স্বনামধন্য আলোকচিত্রী।

পরিচালক সত্যজিৎ রায় এবং তাঁর পুত্র সন্দীপ রায়ের সঙ্গে ছিল তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠতা। ক্যামেরার পিছনে বাংলা সিনেমার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী থেকেছেন হীরক সেন। নানান সোনালি মুহূর্তকে ক্যামেরার লেন্সের মাধ্যমে চাক্ষুস করেছেন। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে হীরকের শুধু পেশাগত সম্পর্ক নয়, ছেলেবেলা থেকেই সত্যজিৎকে মেশোমশাই বলে সম্বোধন করতেন হীরক। সেই সঙ্গে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্কও।

প্রয়াত হীরক সেন

বয়সের ফারাক খুব বেশি না হওয়ার কারণে তাঁদের পরস্পরের খুবই ঘনিষ্ঠ ছিলেন। প্রয়াত আলোরচিত্রী হীরক সেন সত্যজিৎ রায়ের পাশাপাশি তাঁর পুত্র সন্দীপ রায়ের সঙ্গেও কাজ করেছেন। দুই প্রজন্মের শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সঞ্চার করেছিলেন। সত্যজিৎ রায়ের জীবনের অনেক মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন হীরক সেন। তাঁর শুটিংয়ের ব্যস্ততা থেকে চিত্রনাট্য লেখা, গানের সুর তৈরি বা পিয়ানো বাজানো, কাজের ফাঁকেএমন অনেক মুহূর্তই ক্যামেরাবন্দি করেছিলেন। সত্যজিতের সান্নিধ্যে থাকার সুবাদে তাঁর কর্মজীবন ও ব্যক্তিগত পরিসরের নানা মুহূর্ত দেখার সুযোগ হয়েছিল হীরকের।

হীরক সেন

বাংলা সিনেমা ও সত্যজিৎ রায়ের জীবনে হীরক সেনের কাজের গুরুত্ব অপরিসীম। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নির্মাণপ্রক্রিয়ার নেপথ্যে হীরক সেনের অবদান অনস্বীকার্য, সে কথা বলার অবকাশই রাখে না। তাঁর ক্যামেরাবন্দী মুহূর্তগুলো স্মৃতির সরণী বেয়ে পরবর্তী সময়ে ইতিহাস গড়ছে। সত্যজিতের সঙ্গে ‘ঘরে বাইরে’, ‘হীরক রাজার দেশে’, ‘আগন্তুক’, ‘জনঅরণ্য’-সহ একাধিক কালজয়ী ছবিতে আলোকচিত্রীর ভূমিকায় ছিলেন।

সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘সোনার কেল্লা’ যা যুগের সীমানা পেরিয়ে আজও সমানভাবে জনপ্রিয়, ইনডোর শুটিংয়ের নান মুহূর্ত ক্যামেরাবন্দী করেছিলেন। এছাড়াও ‘সত্যজিতের গল্প’, ‘বাক্স রহস্য’-এর মতো কিছু ছবিতেও কাজ করেছিলেন। সন্দীপ রায় পরিচালিত ‘বোম্বাইয়ের বোম্বেটে’, ‘কৈলাসে কেলেঙ্কারি’র মতো বেশ কিছু ছবিতে চিত্রগ্রাহক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language