Hashtagintro

‘৪০০০ কোটি অপচয়! কমিশন গঠন করে আটকানো উচিত’, ফের ‘রামায়ণ’ নিয়ে বিষোদগার ‘শক্তিমান’ মুকেশের

চার হাজার কোটির মহাকাব্য নিয়ে বিষোদগার যেন কিছুতেই থামতে চাইছে না ‘শক্তিমান’ মুকেশ খান্নার! গোড়ায় রণবীর কাপুরকে রঘুনন্দনবেশে দেখে নির্মাতাদের তোপ দেগে বলেছিলেন,”আপনারা তো রামকে সলমন খান, অমিতাভ বচ্চন, রজনীকান্তদের মতো বানিয়ে ফেলেছেন।” ছবিমুক্তির পর ‘সীতা’ সাই পল্লবীর অ্যাকশন সিকোয়েন্স দেখে ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ করেছেন। এবার কমিশন গড়ে ‘রামায়ণ’-এর মতো সিনেমা আটকানোর দাবি তুললেন মুকেশ খান্না।

মুকেশের দাবি, ‘রামায়ণ’-এর গল্পের মূল নির্যাসই যদি হারিয়ে যায়, তাহলে এত বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে কোনও লাভ নেই।

সিনেমার মেগাবাজেট নিয়ে নির্মাতাদের বিঁধতেও ছাড়েননি তিনি। ‘শক্তিমান’-এর মন্তব্য, “‘রামায়ণ’-এর কাহিনি কতটা যথাযথভাবে দেখানো হয়েছে তার পরিবর্তে সিনেমার বাজেট ৪০০ কি ৪ হাজার কোটি, কত টাকা মুনাফা লোটা যায়, সেটাই এখন আলোচ্য বিষয়বস্তু হয়ে উঠেছে। ‘রামায়ণ’ কিংবা ‘মহাভারত’-এর মতো মহাকাব্য নিয়ে এহেন কাটাছেঁড়া কতটা যুক্তিযুক্ত?” মুকেশের দাবি, ‘রামায়ণ’-এর গল্পের মূল নির্যাসই যদি হারিয়ে যায়, তাহলে এত বিশাল অঙ্কের অর্থ ব্যয় করে কোনও লাভ নেই। ৪০০০ কোটি টাকা খরচের বিষয়টি মূল গল্পকেই ছাপিয়ে যায়, তবে আমি একে অর্থের অপচয়ই বলব। আগেই যেমন বলেছি, জাঁকজমক দেখানোর নেশায় গল্পের মূল নির্যাস ও আবেগকেই বিসর্জন দেওয়া হয়েছে।” এখানেই থামেননি তিনি। সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেতা।

Mukesh Khanna Slams Ranbir Kapoor Ramayana's Action Sequences
‘রামায়ণ’ দেখে ফুঁসছেন ‘শক্তিমান’ মুকেশ খান্না

“একটি বিশেষ কমিশন গঠন করা উচিত। কেউ যদি ঐতিহাসিক বা পৌরাণিক বিষয় অবলম্বনে যেমন- রামায়ণ, মহাভারত কিংবা গণেশের মতো কোনও চরিত্র নিয়ে সিনেমা তৈরি করতে চান, তবে…” 

মুকেশ খান্নার সংযোজন, “আমার মনে হয়, এধরনের সিনেমা আটকানোর মতো যথাযথ দায়বোধ সেন্সর বোর্ডের নেই। এজন্য একটি বিশেষ কমিশন গঠন করা উচিত। কেউ যদি ঐতিহাসিক বা পৌরাণিক বিষয় অবলম্বনে যেমন- রামায়ণ, মহাভারত কিংবা গণেশের মতো কোনও চরিত্র নিয়ে সিনেমা তৈরি করতে চান, তবে সেই ছবিটি যেন প্রথমে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত সেই বিশেষ কমিটির দ্বারা পর্যালোচনা করা হয়। এবং ছাড়পত্র না পাওয়া পর্যন্ত যেন সেই সিনেমা তৈরির অনুমতি দেওয়া না হয়। আজ যদি বলিউডে এমন একটি কমিটি থাকত, তবে আমাকে আর কথা বলতে হত না। কারণ তারাই নিশ্চিত করত যে, দেবী সীতাকে লড়াই করতে দেখার মতো কোনও ভুলভাল দৃশ্য যেন সিনেমায় না থাকে। এখানে ধর্ম ও বিশ্বাসের প্রশ্ন জড়িত। কারও ধর্ম নিয়ে কেউ ইচ্ছেমতো খেলা করতে পারে না।”

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language