যন্তর মন্তরে ধরনায় ‘না’। বিরোধীদের আবেদনে দিল্লি পুলিশকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এসআইআর সংক্রান্ত তিনটি মামলার শুনানি হয় প্রধান বিচারপতি বেঞ্চে। সেখানেই যন্তর মন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞার প্রসঙ্গটি উঠে আসে। এক পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “যন্তর মন্তর নিয়ে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা কতটা যুক্তিযুক্ত, তা খতিয়ে দেখব আমরা।” সিদ্ধান্তের পক্ষে কেন্দ্রের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, “একটি কমিটি তৈরি করা হয়েছিল, তাদের রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” পালটা আবেদনকারীর আইনজীবী মুক্তা গুপ্তর বক্তব্য, “প্রতিবাদস্থল এমন জায়গায় হওয়া উচিত, যেখানে প্রতিবাদীদের কথা জনতার কানে যায়।”
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin India (Bengali)
