Hashtagintro

যন্তর মন্তরে বিক্ষোভকারীদের আটক, প্রকাশের খোঁচা, ‘আমাদের কণ্ঠস্বর গ্রেপ্তার করতে পারেননি’, প্রতিবাদী অনুরাগ কাশ্যপও

সিজেপি আন্দোলন ঘিরে রীতিমতো তেঁতে রয়েছে রাজধানী দিল্লি। নিরাপত্তার কড়াকড়িতে কার্যত দুর্গ হয়ে রয়েছে নয়া দিল্লি। যন্তর মন্তরের সামনে পৌঁছনোর আগেই চলেছে ধরপাকড়। শনিবার সকাল থেকেই দিল্লির রাস্তায় জড়ো হতে দেখা যায় বিক্ষোভকারীদের। আন্দোলনকারীদের হঠাতে প্রচুর সংখ্যায় পুলিশ, আধা সেনা নামানো হয়েছে প্রশাসনের তরফে। সিজেপি আন্দোলনে সামিল হয়েছেন বাম-সিপিএম নেতৃত্ব, ছাত্র সংগঠন এসএফআইয়ের নেতা-কর্মীরা। তাঁদেরও আটক করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিনেতা প্রকাশ রাজ।

এক্স হ্যান্ডলে সতীশ আচার্যর আঁকা একটি কার্টুনকেই প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করে ব্যাঙ্গাত্মক সুরে লিখেছেন, ‘নাগরিকদের প্রতিবাদ থেকে আর কত দিন পালিয়ে বেড়াবেন?’ বিমান থেকে অভিজিৎ, সৌরভ ও আশুতোষকে আটক করার ঘটনাতেও সরব প্রকাশ রাজ। ভিডিওবার্তায় হেঁয়ালি করে বলেন, “এ কেমন হইচই? তরুণদের বিমান থেকে, বাড়ি থেকে আটক করা হচ্ছে? বিক্ষোভস্থলে পৌঁছতেও দেওয়া হচ্ছে না? আপনারা আমাদের কণ্ঠস্বরকে গ্রেপ্তার করতে পারেননি! আপনারা আসলে নিজেদেরই গ্রেপ্তার করেছেন। এই দেশ আপনাদের গণতন্ত্রকে হত্যা করতে দেবে না। এই লড়াই চলবে আর আমরাও প্রশ্ন করে যাব। খেলা শুরু হোক! গোটা দেশ দেখছে।”

এক দিন আগেও প্রকাশ রাজ আরও একটি ভিডিও শেয়ার করেছেন। ‘সিংহম’ ছবিতে খলনায়ক জয়কান্ত শিকরের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সংলাপের মাধ্যমেই তিনি সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দেন। পরিচালক অনুরাগ কাশ্যপ শনিবার তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, ‘দো ডরপোক, ৪০,০০০ গুলাম, লাখোঁ বাহাদুর’ যার বাংলা তর্জমা করলে হয়, ‘দু’জন ভীতু, ৪০ হাজার কৃতদাস, আর লক্ষ লক্ষ সাহসী মানুষ।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anurag Kashyap (@anuragkashyap10)

অন্য একটি পোস্টে অনুরাগ ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর সভানেত্রী নেহা বোরার লাইভ সম্প্রচার দেখার করার আহ্বান জানান। নেহা দিল্লি হাটে শতাধিক মানুষকে সঙ্গে নিয়ে বিক্ষোভ শুরু করেছিলেন। এরপরই তাঁকে আটক করা হয়। পুলিশি ধরপাকড় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গায়ক বিশাল দাদলানিও।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language