Hashtagintro

রণবীরের ‘রামায়ণ’-এর গুঁতোয় ফের দিন বদল ‘দ্য ক্যালকাটা ফাইলস’-এর, মুখ খুললেন পরিচালক

ছবি মুক্তির প্রাক্কালে সেন্সরের জট, মুক্তির দিন পিছিয়ে যাওয়া সিনে দুনয়ার চেনা ছবি। পরিচজালক শৌভিক দের আগামী ছবি ‘দ্য ক্যালকাটা ফাইল্‌স’-ও আটকে গেল সেন্সরের জাঁতাকলে। ২৩ অক্টোবর ছবি মুক্তির দিন বদলে হয় ৩০ অক্টোবর। যখন সবকিছু প্রায় ঠিকঠাক, শেষলগ্নে ফের সেন্সরের কোপ। আটকে গেল ‘দ্য ক্যালকাটা ফাইল্‌স’-এর পরিবর্তিত দিন। কেন বারবার বদলে যাচ্ছে শৌভিকের ছবির দিনক্ষণ? চর্চা শুরু হতেই মুখ খুললেন ‘দ্য ক্যালকাটা ফাইল্‌স’-এর নির্মাতা।

মূলত দুটি কারণই ছবি মুক্তির পথে কাঁটা। সেন্সর ছাড়াও রয়েছে আরও একটি মোক্ষম কারণ। আর সেটি হল, নীতেশ তিওয়ারি পরিচালিত বলিউডের চারশো কোটি বাজেটের বহু প্রতিক্ষীত ছবি ‘রামায়ণ’-এর মুক্তি। রণবীর, সাই পল্লবী, যশদর গুঁতোয় ‘দ্য ক্যালকাটা ফাইল্‌স’-এর কোণঠাসা হওয়ার সম্ভবনা থেকেও পিছিয়ে দেওয়া হয়েছে মুক্তির দিন। পরিচালক শৌভিক বিশদে জানান, “আমরা সেন্সর বোর্ডে যখন ছবিটা জমা দিই ঠিকঠাক সময়েই হয়ে যাওয়ার কথা ছিল। প্রথমে সবাই মিলে আলোচনা করে মুক্তির তারিখ ২৩ থেকে ৩০ তারিখ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, সেন্সর বোর্ডের কারণে নানা সমস্যায় পড়তে হয়। আরও একটি কারণ হচ্ছে, এত বড় হিন্দি ছবি আসছে, ‘রামায়ণ’। সেটার সঙ্গে আমি লড়াই করতে কোনও দিনই চাই না। চার হাজার কোটি টাকার ছবি, সেটার সঙ্গে এরকম একটা স্পর্শকাতর ছবি মুক্তি পেলে মানুষ দেখবে কি না, শো টাইম ঠিকঠাক পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০ তারিখ ছবিটা আসবে।”

প্রথম মুক্তির দিন ঘোষণা থেকে প্রায় একমাস মতো পিছিয়ে গেল ‘দ্য ক্যালকাটা ফাইল্‌স’-এর মুক্তি। দর্শককে ছবিটি দেখার অনুরোধ জানিয়ে পরিচালকের আর্জি, “আপনারা ২০ তারিখ থেকে ছবিটা দেখুন। সত্যের অনেক প্রকাশ পাবে। অনেক সত্য ঘটনা জানতে পারবেন। অনেক কিছু আরও বলার বাকি আছে। যদি এই ছবিতে সাফল্য আসে আমি আরও অনেক সত্যি বলব।”

রাজনৈতিক ক্ষমতার লড়াই, দুর্নীতি, অপরাধ, বিশ্বাসঘাতকতা, অন্ধকার জগতের প্রতিচ্ছবি ‘দ্য ক্যালকাটা ফাইল্‌স’। শৌভিকের সিনেমার অন্যতম আকর্ষণ টলিউডের বর্ষীয়ান অভিনেতা স্বাগতা মুখোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রজতাভ দত্ত, গৌরব রায়চৌধুরী, লাবণী সরকারের মতো ইন্ডাস্ট্রির তাবড় শিল্পীরা।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language