Hashtagintro

রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কলাইকুণ্ডা থেকে সড়কপথে পৌঁছলেন আইআইটি খড়গপুর

পালাবদলের পর ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সকালে কলাইকুণ্ডায় অবতরণ করে তাঁর বিমান। সেখান থেকে সড়কপথে আইআইটি খড়গপুরে পৌঁছন তিনি। আইআইটি প্রতিষ্ঠানের ৭৫ বছর উদযাপন উপলক্ষে এই সফর মোদির। এদিন আবহাওয়া খারাপ থাকায় তাঁর যাত্রাপথে কিছুটা বদল হলেও সময়মতোই খড়পুরে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন কলাইকুণ্ডায় তাঁকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

কথা ছিল, কলাইকুণ্ডায় অবতরণের পর সেখান থেকে হেলিকপ্টারে চেপে আইআইটি খড়গপুরের হেলিপ্যাডে অবতরণ করার কথা তাঁর। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সড়কপথে তিনি আইআইটিতে পৌঁছন। এই আইআইটি-তেই প্রথম চালু হয়েছে ডাক্তারি কোর্স। সেই চত্বর ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। সঙ্গে থাকবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীরা। এরপর হবে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠান। আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী তাঁকে সংবর্ধনা দেওয়ার পর বক্তব্য রাখবেন। এরপর একে একে ভাষণ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অনুষ্ঠানের পরবর্তী অংশে আইআইটির ৭৫ বছর উপলক্ষে কেন্দ্রের তরফে একটি বিশেষ স্মারক মুদ্রা উন্মোচিত হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। তারপর প্রধানমন্ত্রী মোদির ভাষণ। ১১টায় আইআইটি খড়গপুরের অনুষ্ঠান শেষে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। গোটা অনুষ্ঠানের সূচি জানিয়েছেন আইআইটি খড়গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী। এর আগে ২১ নভেম্বর প্রধানমন্ত্রীর রাজ্য সফরের কারণ হিসেবে শোনা গিয়েছিল মেট্রো প্রকল্প উদ্বোধনের কথা। কিন্তু পরে জানা যায় তিনি আইআইটি খড়পুরের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language