Hashtagintro

রাতের অন্ধকারে দুর্গাপুরে বালি মাফিয়াদের বাড়বাড়ন্ত! সোশাল মিডিয়ায় কড়া বার্তা জিতেন্দ্রর

চালান বীরভূমের, অথচ পশ্চিম বর্ধমানের অজয় নদরে ঘাট থেকে তোলা হচ্ছে বালি! এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। সূত্রের খবর, পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুরের মাধাইপুর ও পাণ্ডবেশ্বর একাধিক ঘাট থেকে বালি তুলে পাচার করা হচ্ছিল। বিধায়ক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন, পাণ্ডবেশ্বরে বালি পাচারের অভিযোগে ১০টি ট্রাক আটক করে স্থানীয় বাসিন্দারা। তারপরে পুলিশের হাতে তুলে দেন।

অভিযোগ, পাণ্ডবেশ্বরের অজয় নদ থেকে বালি নিয়ে যাওয়ার ক্ষেত্রে বীরভূমের চালান ব্যবহার করা হচ্ছিল। এই অভিযোগ সামনে আসতেই বিষয়টি নিয়ে সরব হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের তৎপরতায় সম্প্রতি ১০টি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকগুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। অবৈধ কারবার রুখতে প্রথম থেকেই তৎপর হয়েছে বিজেপি সরকার। তারপরেও সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবাধে চলছে বালি পাচার।

রাতের অন্ধকারে এলাকাবাসীর নজর এড়াতে বালি পাচার করা হচ্ছে। এই খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সম্প্রতি সেই গাড়িগুলিকে আটকে দেন। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন। বিষয়টি পাণ্ডবেশ্বরে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়। তিনি এলাকার মানুষকে ধন্যবাদ জানান। তবে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language