Hashtagintro

শুভমানদের সিরিজ জয়ের পথে কাঁটা বৃষ্টি, আবারও ভারতকে জেতাবেন আকিব নবিরাই?

প্রথম দুটো ম্যাচ জয়। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সিরিজ জেতার সামনে দাঁড়িয়ে ভারত। তবে হ্যামিল্টনে ভারতের সামনে কাঁটা হতে পারে বৃষ্টি। রোহিত শর্মা, বিরাট কোহলিরা হ্যামিল্টন পৌঁছে গিয়েছেন। মঙ্গলবার তৃতীয় ম্যাচ জিততে পারলে সিরিজ জয়ের কাজটা সেরে ফেলবে শুভমান গিলের টিম। কিন্তু তার আগে বৃষ্টি আর পিচ কিছুটা হলেও চিন্তায় রাখবে ভারতীয় দলকে।

ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ব্যাটিং-সহায়ক উইকেটই হয়ে থাকে। তিনশো রান তোলার পরও টিমগুলো নিশ্চিন্ত থাকতে পারে না। কিন্তু নিউজিল্যান্ডে পরিস্থিতি একেবারে আলাদা। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ১৩৪ অলআউট করে দেওয়ার পরও ভারত যথেষ্ট চাপে ছিল। একটা সময় ভারতের স্কোর ছিল ১১৩/৭। তারপর বৃষ্টির জন্য ডাকওয়ার্থ লুইস নিয়মে জেতে ভারত। হ্যামিল্টনের বাইশ গজও ব্যাটারদের কাছে বিভীষিকা হতে পারে। শনিবার বেশ বৃষ্টি হয়েছে। সোমবার আর মঙ্গলবার-দু’দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে হ্যামিল্টনে। যার ফলে পিচ তৈরি করতে সমস্যায় পড়তে হয়েছে কিউরেটকরকে।

নভেম্বরের এই সময়ে নিউজিল্যান্ডে সাধারণত খুব একটা বৃষ্টি হয় না। এবার পরিস্থিতি আলাদা। সেডন পার্কের কিউরেটর সেই কথাই শোনাচ্ছিলেন। এক ওয়েবসাইটে সেখানকার কিউরেটর কার্ল জনসন বলছিলেন, বৃষ্টির জন্যই পিচ এরকম হচ্ছে। তাঁর কথায়, “এই সময় এখানে | খুব একটা বৃষ্টি হয় না। কিন্তু গত কয়েক দিন ধরেই বেশ বৃষ্টি হয়েছে। যার ফলে পিচ প্রস্তুত করতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। রবিবার অবশ্য বৃষ্টি হয়নি। কিন্তু আগামী দু’দিন আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে চিন্তার যথেষ্ট কারণ থাকছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি ভালো উইকেট তৈরি করার। কিন্তু সেই সময়টাই পাওয়া যাচ্ছে না। আর দীর্ঘসময় পিচ যেহেতু কভারে ঢাকা থাকছে, তাই আর্দ্রতা ব্যাপার থেকেই যায়।”

ঘুরেফিরে যা দাঁড়াচ্ছে, তাতে হ্যামিল্টনের সেডন পার্কেও পেসার-ফ্রেন্ডলি উইকেট হতে চলেছে। তবে ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে স্বস্তি দেবে টিমের পেসারদের পারফরম্যান্স। সেরা পেসার জশপ্রীত বুমরাহ না থাকলেও খুব একটা অসুবিধে হচ্ছে না। আকিব নবি, অংশুল কম্বোজের মতো তরুণ পেসাররা যথেষ্ট ভালো বোলিং করছেন। তাই হ্যামিল্টনে ভারত এখন সিরিজ জয়ের কাজটা সেরে ফেলতে পারে কি না, সেটাই দেখার।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language