Hashtagintro

শুরু হতেই শেষ! মাত্র ৫ বলে ম্যাচ জিতে নজির আফ্রিকার দেশের, পিছনে ফেলল ভারতকেও

অনুপম রায় গেয়েছিলেন, যেখানে শুরুর কথা বলার আগেই শেষ! অনেকটা সেই অবস্থা হল টি-টোয়েন্টি ম্যাচে। সাধারণত রুদ্ধশ্বাস ম্যাচ দেখতে পছন্দ করেন সমর্থকরা। শেষ বল পর্যন্ত লড়াইয়ের প্রতীক্ষা থাকে। আর সেখানে মাত্র ৫ বলে ম্যাচ শেষ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিওনাল বাছাইপর্বে মোজাম্বিকের বিরুদ্ধে এমনই কাণ্ড ঘটিয়েছে উগান্ডা। লক্ষ্য এতটাই ছোট ছিল যে, এক ওভারও খেলতে হয়নি।

২০২৪-র বিশ্বকাপে খেলেছিল উগান্ডা। তবে এবারের বিশ্বকাপে সুযোগ পায়নি। শনিবার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয় ‘ক্রেনস’রা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মোজাম্বিক। প্রথমে সবকিছুই ঠিকঠাক চলছিল। ১১ বলে দলটি তোলে ১২ রান। কিন্তু এরপরই শুরু হয় ধস। ওই রানের মধ্যেই তিন উইকেট পড়ে। ১৬ রানে ছিল পাঁচ উইকেট। শেষ পর্যন্ত ১৯ রানেই গুটিয়ে যায় মোজাম্বিকের ইনিংস। ৭.২ ওভারেই শেষ হয় তাদের লড়াই। মোজাম্বিকের ছয়জন রানের খাতাই খুলতে পারেননি। উগান্ডার জুমা মিয়াগি ৭ রান দিয়ে নেন পাঁচ উইকেট।

কাজ তো ওখানেই হয়ে গিয়েছিল। ২০ রান করতে আর কতক্ষণ লাগে। জাম্বিয়া নিল মাত্র ৫ বল। অর্থাৎ এক ওভারের মধ্যে ম্যাচ জিতে নিল আফ্রিকার দেশটি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন রাঘব ধাওয়ান। প্রথম বলেই হাঁকান ছক্কা। পরের বলে নেন এক রান। এরপর রবিনসন ওবুয়া প্রথম বলেই চার মারেন। পরের দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে দেয় জাম্বিয়া।

মাত্র ৫ বলে জয় বিশ্বরেকর্ড নয়। এর আগে ২ বলে জয়ের আছে স্পেনের। রেকর্ড অন্য ক্ষেত্রে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত অন্তত ১০০টি জয় পেয়েছে মাত্র নয়টি দল। উগান্ডা ১৩১ ম্যাচে ১০১টি জিতেছে। হার-জিতের অনুপাত ৩.৭৪। আর সেখানে ৩০০ ম্যাচ খেলে ২০০ জয় নিয়ে ভারতের জয়-হারের অনুপাত ২.৪০৯। অন্তত ১০০ ম্যাচে জয় পাওয়া দেশগুলোর মধ্যে এই অনুপাত সবচেয়ে বেশি উগান্ডারই।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language