শীতের হিমেল হাওয়া গায়ে মেখে মেধা শঙ্করের সঙ্গে বিয়ের পিঁড়িতে জনপ্রিয় ইনফ্লুয়েন্সর সময় রায়না! ‘টুয়েলভথ ফেল’ নায়িকার সঙ্গে সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই। যদিও এবিষয়ে সময় ও মেধা দুজনেরই মুখু কুলুপ। প্রেমগুঞ্জনের মাঝেই মুম্বইয়ে কফি ডেটে চর্চিত প্রেমিকযুগল। ১৫ নভেম্বর, শনিবার মুম্বইয়ের একটি ক্যাফেতে সেলেব পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী সময় রায়না (Samay Raina) ও মেধা শঙ্কর (Medha Shankr)। সোশাল মিডিয়ায় যুগলের ভিডিও ছড়িয়ে পড়তেই নতুন করে সম্পর্কের সমীকরণে ‘অক্সিজেন’ জুগিয়েছে।
‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট ২’-এ এক প্রতিযোগীর তুতো ভাইকে স্বামী বলে রসিকতা করেন সময়। এই রসবোধ মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে! বিতর্কের মাঝেই প্রেমচর্চায় সময় রায়না।ক্যাফের একটি ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, নীল রঙের টি-শার্ট পরে সাময়। এক বন্ধুর সঙ্গে সেখানে উষ্ণ আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। কালো পোশাকে সময়ের পাশেই দাঁড়িয়ে মেধা। সেই ক্যাফেতেই দেখা মিলেছে আরও এক কনটেন্ট ক্রিয়েটর সাক্ষী শেট্টির। তিনিও সময়ের ভালো বন্ধু বলেই পরিচিত।
সময়ের মুম্বইয়ের বাড়িতে আয়োজিত দীপাবলির পার্টিতে উপস্থিত ছিলেন মেধা। সেই অনুষ্ঠানের একটি ছবিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন সময়। ক্যাফেতে তাঁদের উপস্থিতিতে সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরাল হয়েছে বই কী। একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, ডিসেম্বরেই বিয়ের পরিকল্পনা করছেন সময় ও মেধা। তবে এই খবরকে মজার ছলেই উড়িয়ে কমেডিয়ান সোশাল মিডিয়ায় লেখেন, ‘ডিসেম্বরে তো আমার ইন্ডিয়া টুর রয়েছে। মেধা শঙ্কর সরি, বিয়েটা পিছিয়ে দিতে হবে।’
Medha and samay raina spotted together again . So, are the Reddit rumours actually true? It is starting to look 100% confirmed now. https://t.co/FOpiIloYNa
— (@justkudiX_22) November 16, 2026
সময়ের পোস্ট আবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে হাসির ইমোজি দেন মেধা। ওই পোস্টের সঙ্গে একটি মিম শেয়ার করে মেধার রসিকতা, ‘ভিত্তিহীন বিয়ের গুজব এড়িয়ে আমি যখন স্ক্রল করে চলেছি…।’ সব মিলিয়ে, একের পর এক ঘটনায় তাঁদের সম্পর্ক নিয়ে অনুরাগীরা আরও কৌতূহলী হয়ে উঠছে তা বললে অত্যুক্তি হবে না।
