গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই সপ্তাহে আয় খুব ভালো হবে। ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় ব্যবসায় উন্নতির যোগ। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে উন্নতি ও অর্থাগম। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা সরকারি সাহায্যে সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। সন্তানদের পড়াশোনায় সার্বিক সাফল্যের জন্য মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। মানুষের সেবায় শান্তিলাভ। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। অন্যের উপর নিজের মতামত চাপিয়ে দেবেন না। লটারি বা শেয়ারে অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। পুরনো অসুখকে উপেক্ষা করবেন না। নতুন কোনও ব্যবসায়ী পরিকল্পনা সাফল্য পেতে পারে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
