শিল্পীদের জন্য সপ্তাহটি শুভ। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। উচ্চশিক্ষার জন্য সন্তানের বিদেশ যাত্রার যোগ। সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতি স্বরূপ নামী সংস্থায় কাজের সুযোগ আসবে। ছোট ব্যবসায়ীরা আশানুরূপ উন্নতির সুযোগ পাবেন। নিজের উদাসীনতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতীত খরচা করতে যাবেন না। ঠিকাদারী ব্যবসায় নতুন কাজের বরাত মিলতে পারে। এই সময় প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন যোগ বিদ্যমান। কর্মপ্রার্থীরা নতুন কাজের খবর পেতে পারেন। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে। স্বামী-স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি মেনে নেবেন না।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
