কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যানবাহনে ওঠানামার সময় সতর্ক থাকুন। পৈত্রিক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতি স্বরূপ নামীসংস্থায় কাজের সুযোগ আসবে। নতুন গৃহ নির্মাণের জন্য ঋণের ব্যবস্থা হয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য সময়টি শুভ। বিদ্যুৎ ও আগুন থেকে সাবধানে থাকুন। উচ্চ-রক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় শেষ হওয়ার সম্ভাবনা। স্ত্রীর প্রচেষ্টায় ব্যবসায় উন্নতি। নব-বিবাহিতদের দাম্পত্য জীবনে মাধুর্য্য থাকবে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
