Hashtagintro

সিজেপির বিক্ষোভে হিন্দু রক্ষা দলের দাদাগিরি! ছাত্রদের মার-হেনস্তার ভিডিও ছড়াতেই গ্রেপ্তার ৪

শনিবার ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তল হয় রাজধানী দিল্লি। এসআইআরে নির্বাচন কমিশনের ‘অনৈতিক’ ভূমিকার বিরুদ্ধে, মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীর ডিডিইউ মার্গে হাজির হয়েছিলেন অসংখ্য ছাত্র-যুব। তাXদের মধ্যে বেশ কয়েকজনকে মারধর, হেনস্থার অভিযোগ ওঠে হিন্দু রক্ষা দলের সদস্যদের বিরুদ্ধে। ওই ঘটনায় অভিযুক্ত ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে রবিবার জানাল দিল্লি পুলিশ।

কমলা মার্কেট থানা এলাকায় ছাত্রদের হেনস্তা, মারধরের ভিডিও ভাইরাল হয় সামাজিকমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের নিগ্রহ করছেন একদল কিছু পুরুষ। এমনকী ভাইরাল ভিডিওতে স্পষ্ট, একজন পুলিশকর্মীর উপস্থিতিতে এই কাণ্ড ঘটেছে। এক সাংবাদিক সেই ভিডিও তোলায় তাঁর ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা হয়।  বিষয়টি সামনে আসতেই নিন্দার ঝড় ওঠে নেটপাড়ায়। কেন্দ্র, দিল্লি সরকার এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বহু ব্যক্তি। এরপরেই নড়চড়ে বসে পুলিশ।

রবিবার দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, ডিডিইউ মার্গের ঘটনায় ৫০ বছরের রমন সাইনি, ৩২ বছরের বিবেকানন্দ ওরফে বিবেক, ২৭ বছরের কপিল কুমার এবং বছর ৩৫-এর রবিন্দর সিং ওরফে গোবিন্দ হিন্দুকে গ্রেপ্তার করা হয়েছে। স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। এক আধিকারিকের দাবি করেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও আন্দোলনকারীদের দাবি, হেনস্তার ভিডিও ভাইরাল না হলে আদৌ ব্যবস্থা নেওয়া হত না।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language