Hashtagintro

স্বরূপের পা ছুঁয়ে প্রমাণ! ভিডিও ভাইরাল হতেই কী সাফাই বিজেপি নেতা সুমনের?

একটি ক্যাফেতে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের পা ছুঁয়ে প্রমাণ করতে গেলেন বিজেপি নেতা তথা অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায়। তারপরই কোলাকুলি। রবিবার সকাল থেকে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে এই ফুটেজ। অধিকাংশেরই দাবি, স্বরূপ বিশ্বাসের বিজেপি যোগ সময়ের অপেক্ষা মাত্র। সেই সংক্রান্ত আলোচনার জন্যই হয়তো এই সাক্ষাৎ। দিনভর চর্চার মাঝে এনিয়ে মুখ খুললেন সুমন। তাঁর দাবি, এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎ। কী কথোপকথন হয়েছে, তাও বললেন বিজেপি নেতা।

বিষয়টা ঠিক কী? সম্প্রতি প্রকাশ্যে এসেছে নিউ আলিপুরের একটি ক্যাফের সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, স্বরূপ বিশ্বাস ঢুকতেই তাঁকে দেখে এগিয়ে যান বিজেপি নেতা সুমন। পা ছুঁয়ে প্রণামের চেষ্টা করেন। তিনি বাধা দেওয়ায় কোলাকুলি করেন দু’জন। সোশাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে ভিডিও। রাজনৈতিক মহলে নানারকম চর্চা শুরু হয়। অবশেষে এবিষয়ে মুখ খুলেছেন সুমন। তিনি বলেন, “দু’টো মানুষের দেখা হলেই তাতে রাজনীতিকে টেনে আনতে হবে কেন? আজ স্বরূপদার বদলে ওইখানে যদি আমার দেবদূতদার সঙ্গে দেখা হত বা সোহমের সঙ্গে দেখা হত তখনও কি জল্পনা-কল্পনা চলত? নিশ্চয় না। তখন মনে হত হয়ত এমনিই দেখা হয়েছে।” 

এখানেই থামেননি সুমন। তিনি আরও বলেন, “স্বরূপদাও এত বছর ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। তবে ওঁর সঙ্গে বিরোধিতা ছিল, আছে, থাকবে। সেটা কোনওদিনই কমবে না। তার বাইরেও সম্পর্ক থাকবে। ঠিক সম্পর্ক বলব না, ওঁর সঙ্গে আমার আলাপ-পরিচয় ছিল। বিজয়ার পর দেখা হয়েছে, আমায় জিজ্ঞাসা করেছিল কিছু খাবে? বললাম না। বলল অন্তত একটা কফি অন্তত খাও।”

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language