Hashtagintro

‘স্বৈরতন্ত্র চলছে’, বৈভবের ‘বঞ্চনা’য় গম্ভীরদের নিয়ে বিস্ফোরক ‘বেবি বসে’র ছোটবেলার কোচ

‘স্বৈরতন্ত্র’ চলছে টিম ইন্ডিয়ায়। চালাচ্ছেন কে? খোদ ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর! এমনটাই অভিযোগ বৈভব সূর্যবংশীর ছোটবেলার কোচ মণীশ ওঝার। ১৫ বছর বয়সি ‘বিস্ময় প্রতিভা’ ভারতের জার্সিতে নিজেকে প্রমাণ করেছে। তবু তাকে খেলাতে নারাজ গম্ভীর। তাতে বেজায় চটেছেন বৈভবের কোচ। এভাবে বৈভবকে বসিয়ে রাখা অবিচার, আর এই টিম ম্যানেজমেন্ট স্বৈরাচারীর মতো আচরণ করছে বলে মত মণীশের।

আইপিএল মাতিয়ে উত্থান। এরপর টিম ইন্ডিয়ায় ডাক। অনেকেই অপেক্ষা করে থাকেন ১৫ বছর বয়সি ব্যাটারের তাণ্ডব দেখার জন্য। কিন্তু দেশের নীল জার্সিতে সেই সুযোগ খুব একটা হচ্ছে না। এখনও পর্যন্ত ‘বেবি বস’ ভারতের হয়ে ৮টা ম্যাচ খেলেছে। তার মধ্যে পাঁচটা ম্যাচ ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে- এশিয়ান গেমসে ও জিম্বাবোয়ে সিরিজে। তাহলে কি বৈভবকে নিয়ে কোনও ‘সমস্যা’ আছে গম্ভীরের? কেন তাঁকে খেলাচ্ছেন না?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মণীশ বলেন, “এই ম্যানেজমেন্ট মনে করে, খেলোয়াড়দের বেঞ্চে বসিয়ে রেখে তৈরি করা যায়। ক্রিকেটের যে কোনও কিংবদন্তিকে জিজ্ঞেস করুন। সবাই বলবেন, নতুন ক্রিকেটার তৈরি করতে হলে তাঁদের কঠিন পরিস্থিতিতে ফেলতে হয়। বেঞ্চে বসিয়ে কখনও খেলোয়াড় তৈরি করা যায়নি, কখনও হবে না। টিম ম্যানেজমেন্ট ঠিক করেই রেখেছে বৈভবকে সুযোগ দেওয়া হবে না। পুরো স্বৈরাচারীর মতো আচরণ করছে। যা ইচ্ছা তাই করছে।”

মণীশ আরও বলেন, “এভাবে ছেলেটাকে হতাশ করা হচ্ছে। বাইরে বসে থাকলে মনে হবে, আপনার কোনও দরকার নেই। অথচ মাঠে নামলে খেলায় আরও পরিণতি আসে। তার বদলে শুধু জল দিচ্ছে। কিন্তু এটাও বলে রাখি, বৈভব হল ঝড়। যে ওর মোকাবিলা করতে আসবে, সে চুরমার হয়ে যাবে। এই ঝড় বহুদিন থাকবে। তার পারফরম্যান্স সূর্যের মতো জ্বলজ্বল করবে। ওর মধ্যে সেই প্রতিভা আছে।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language