Hashtagintro

হরমুজে ট্যাঙ্কারে হামলার কড়া নিন্দা দিল্লির, এখনও নিখোঁজ ১ ভারতীয়

সোমবার হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী একটি জাহাজ হামলার (Hormuz Oil Tanker Attack) শিকার হয়। বাণিজ্যতরীটিতে সওয়ার ছিলেন ২৪ জন ভারতীয় নাবিক। সেই ঘটনার এবার কড়া নিন্দা করল দিল্লি। জানা যাচ্ছে, ২৩ জন নাবিকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও এক জনের খোঁজ মিলছে না। 

মঙ্গলবার বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে, গত ১৬ নভেম্বর হরমুজে পানামার পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার ‘এমটি তারা গ্যাস’-এ হামলা চালানো হয়। জাহাজটিতে ছিলেন ২৪ জন ভারতীয়। তাঁদের মধ্যে ২১ জনকে নিরাপদে খাসাব বন্দরে সরিয়ে আনা হয়। আহত দু’জন ভারতীয় নাবিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এখনও একজন নিখোঁজ। এখানেই শেষ নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস ওমানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে রয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারতীয় নাবিকদের উদ্ধারের জন্য ওমান সরকারকে ধন্যবাদও জানিয়েছে নয়াদিল্লি। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিদেশমন্ত্রক। নয়াদিল্লি জানিয়েছে, নিরীহ নাবিকদের উপর এহেন হামলা অগ্রহণযোগ্য।

আমেরিকা ও ইরানের সংঘাতের জেরে গত কয়েক মাস ধরে ব্যাহত হরমুজে নৌ চলাচল। ইরানের তরফে হরমুজে ‘তালা’ ঝোলানোর পালটা বন্দর অবরোধ শুরু করেছে আমেরিকা। যার জেরে লাগাতার হামলার ঘটনা ঘটছে। গত ৪৮ ঘণ্টায় এই অঞ্চলে অন্তত ৪টি তেলের ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে বলে খবর। ইরানের নৌসেনার তরফে জানানো হয়েছে, হরমুজে পেতে রাখা মাইনের আঘাতে আরও একটি তেলের ট্যাঙ্কারে আগুন লেগেছে। ট্যাঙ্কারটি নেভিগেশন ব্যবস্থা চালু না করেই সংরক্ষিত এলাকা দিয়ে যাচ্ছিল। যার জেরেই এই দুর্ঘটনা ঘটে।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language