Hashtagintro

হরমুজে ফের যুদ্ধের আগুন, নিখোঁজ ২ ভারতীয়! ‘ক্রুদ্ধ’ দিল্লি বলল, ‘অবিলম্বে হামলা বন্ধ করুন’

হরমুজে ফের তেলবাহী জাহাজে হামলা। ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী পরপর দুটি জাহাজে ব্যাপক ড্রোন হামলা চালান হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর থেকে নিখোঁজ দু’জন ভারতীয় নাবিক। নতুন করে এই হামলায় ক্ষুব্ধ দেশের বিদেশ মন্ত্রক। হামলার কড়া নিন্দা করে বিবৃতি জারি করা হয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলেছে বিদেশমন্ত্রক।

জানা গিয়েছে, রবিবার নিকারাগুয়া ও মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী দুটি জাহাজ নোঙর করা ছিল ওমান উপকূলে। দুটি জাহাজেই ছিলেন ১১ জন করে ভারতীয় নাবিক। হামলার ঘটনার পর থেকে নিখোঁজ বীর বাহাদুর যাদব ও অমিত সিং নামে দুই ভারতীয় নাবিকের। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে ওমানের উপকূলরক্ষী বাহিনী। বিষয়টি প্রকাশ্যে আসার পর সোমবার ঘটনার নিন্দা করে বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘ভারতীয় নাবিকদের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। এই ঘটনা আগামী দিনে হরমুজ সংলগ্ন এলাকার পরিস্থিতি আরও খারাপ করবে। তাই অবিলম্বে এই হামলা বন্ধ করা দরকার।’

পাশাপাশি হরমুজ-সহ আন্তর্জাতিক জলপথগুলিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রক বলেছে, আন্তর্জাতিক আইন মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ করতে হবে। আলোচনা ও কূটনীতির মাধ্যমে যাবতীয় সমস্যার সমাধান করতে হবে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language