স্কুলের ভিতরেই হাড়হিম কাণ্ড! গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে আত্মঘাতী এক ছাত্রী! শনিবার দুপুরে ভয়াবহ কাণ্ডটি ঘটেছে দিল্লির একটি স্কুলে (Delhi School)। তবে কী করে মৃত্যু তা জানায়নি পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে, দিল্লির সহোদরা এলাকার কৃষ্ণানগরের একটি স্কুলে। সেখানে ১৭ বছর বয়সি এক ছাত্রী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি। স্কুলের গার্ড রুমের পিছনে কিশোরীর দগ্ধ দেহ উদ্ধার হয়েছে। স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলের গার্ড রুমের পিছনে কিশোরী আগে আগুন লাগায়! বিষয়টি দেখতে পেয়ে পুলিশ ফোন করা হয়। পুলিশ এসে কিশোরীর দেহ উদ্ধার করে। স্কুলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ব্যাগ পেয়েছেন তদন্তকারীরা। সেখান থেকে একটি ৩ পাতার নোট উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে নাবালিকারও আরও কিছু জিনিস উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, কিশোরী পেট্রল নিয়ে স্কুলে এসেছিল। তারপর সুযোগ বুঝে তা গায়ে ঢেল আগুন ধরিয়ে নেন। তবে পুলিশ এখনই বিবৃতি দিতে নারাজ।
দিল্লি দমকলের এক আধিকারিক সংবাদ সংস্থা এনআইকে জানিয়েছেন, “আমরা খবর পাই স্কুলের ভিতরে এক ছাত্রী আগুন লাগিয়েছে। এসে একটি বাচ্চাকে দগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখি।” কেন কিশোরী এমন সিদ্ধান্ত নিল? ঘটনার পিছনে কোনও সম্পর্কের টানাপোড়েন নাকি, পড়াশোনার চাপ নাকি অন্য কোনও কারণ রয়েছে। জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Source: Sangbad Pratidin India (Bengali)
