Hashtagintro

‘হাতে টাকা গুঁজে ভিডিও করে ফেরত নিয়ে নিচ্ছে’, অভিশপ্ত সময়েও ‘ঠগের পাল্লা’য় শরদ কাপুর

কথায় বলে, কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। শরদ কাপুরের সঙ্গে সম্প্রতি যে ঘটনা ঘটল, এহেন প্রবাদ বাক্য যেন সেক্ষেত্রে অক্ষরে অক্ষরে খাটে! এক বিস্ফোরক ভিডিওবার্তায় অভিনেতার দাবি, ‘কিছু মানুষ ব্যক্তিগত প্রচারের স্বার্থে তাঁর হাতে টাকা গুঁজে ভিডিও তুলেই সেসব টাকা ফেরত নিয়ে নিচ্ছে।’ শুধু তাই নয়, শরদ কাপুরের (Sharad Kapoor) নাম করেও সোশাল মিডিয়ায় টাকা তোলা হচ্ছে বলে অভিযোগ। আর অভিনেতার এহেন বিস্ফোরক ভিডিও ভাইরাল হতেই শোরগোল সিনেদুনিয়ায়।

অভিযোগ, অনেকে তাঁর অনুমতি ছাড়াই জোর করে তাঁর হাতে টাকা দিয়ে সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করছেন এবং ক্যামেরা বন্ধ হতেই সব টাকা আবার ফেরত নিয়ে নিচ্ছেন। আর তাতেই তিতিবিরক্ত অভিনেতা।

একসময়কার পর্দা কাঁপানো বলিউড অভিনেতা শরদ আজ প্রায় বেকার! একে হাতে কাজ নেই, উপরন্তু গোদের উপর বিষফোঁড়ার মতো ভোগাচ্ছে শারীরিক সমস্যা। ‘রাফ অ্যান্ড টাফ’ লুক আর সুদর্শন চেহারার সেই অভিনেতাকে এখন দেখলে চেনা দায়! শরীর-স্বাস্থ্য ভেঙেছে। শরীরস্বাস্থ্য ভেঙে একেবারে শীর্ণকায়। উধাও চেনা গ্ল্যামারও। এহেন কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সম্প্রতি ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’-এর কাছে কাজের জন্য কাতর আর্জি জানিয়েছিলেন। তারপর থেকেই ‘উটকো’ লোকের পাল্লায় পড়তে হচ্ছে তাঁকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভিডিও করে সেসব ঠগবাজদের কথা বলতে বাধ্য হলেন শরদ।

Sharad Kapoor alleges people film themselves giving him money
সমস্যায় জেরবার শরদ কাপুর। ভাইরাল ভিডিও।

শরদের এহেন দুঃসময়ে যদিও তাঁর চিকিৎসার দায়ভার নিয়ে পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। এমনকী আর্থিক সাহায্য করেছেন সলমন খানও, তবে এই কঠিন সময়েই কিছু অসৎ ব্যক্তি সোশাল মিডিয়ায় কন্টেন্ট বানানোর নামে শরদের সঙ্গে প্রতারণা করেছেন। অভিযোগ, অনেকে তাঁর অনুমতি ছাড়াই জোর করে তাঁর হাতে টাকা দিয়ে সেই মুহূর্তের ভিডিও রেকর্ড করছেন এবং ক্যামেরা বন্ধ হতেই সব টাকা আবার ফেরত নিয়ে নিচ্ছেন। আর তাতেই তিতিবিরক্ত অভিনেতা। এহেন ঘটনায় এতটাই মানসিক অস্বস্তিতে পড়েছেন শরদ যে, আগামী দিনে বাইরের আর কারও সঙ্গে দেখা না করার সিদ্ধান্ত নিয়েছেন। শরদ কাপুরের মন্তব্য, “আমি ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার ভক্ত এবং যাঁরা আমার জন্য সত্যি ভাবেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা এত ভালোবাসা দিয়েছেন, যা ভাবার বাইরে। কিন্তু সোশাল মিডিয়ায় অনেক ভুলভাল জিনিস দেখানো হচ্ছে। আমার হাতে টাকা ধরিয়ে দিচ্ছে কেউ কেউ। বুঝতেই পারছি না কে কী করছে, মাথা কাজ করছে না আমার।”

হেমা এও জানান যে, শরদ কাপুরের জন্য চিকিৎসা ও কাজের ব্যবস্থা করার লক্ষ্যেই তাঁর এহেন দুঃসময়ের কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। তবে অভিনেতাকে যে এভাবে ট্রোলের শিকার হতে হবে, তা স্বপ্নেও ভাবেননি।

অভিনেতা এহেন কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছেন তাঁর বন্ধু হেমা চৌধুরী, যিনি ‘বেজুবান ট্রাস্ট’-এর সঙ্গে যুক্ত। তিনিই প্রথম শরদের এহেন দুঃসময়ের কথা প্রকাশ্যে এনেছিলেন। তবে এবার তাঁর অনুরোধ, কেউ যেন ভিডিও বা অনুদান সংক্রান্ত রিলস তৈরির জন্য অভিনেতাকে বিরক্ত না করেন। পাশাপাশি হেমা এও জানান যে, শরদ কাপুরের জন্য চিকিৎসা ও কাজের ব্যবস্থা করার লক্ষ্যেই তাঁর এহেন দুঃসময়ের কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। তবে অভিনেতাকে যে এভাবে ট্রোলের শিকার হতে হবে, তা স্বপ্নেও ভাবেননি। তাই ট্রাস্টের পেজ থেকে হেমার অনুরোধ, কেউ যেন প্রতারণামূলক ফান্ডিং অ্যাকাউন্টের ফাঁদে পা না দেন।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language