Hashtagintro

হামলার খবর পেয়েই টাইগারের বাড়িতে প্রাক্তন প্রেমিকা দিশা, দুর্ঘটনাতেই ঘুচল দূরত্ব!

দীর্ঘ ছ’বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালে আলাদা হয় টাইগার শ্রফ ও দিশা পাটানির পথ। নতুন পুরুষসঙ্গীর সঙ্গীর সঙ্গে দিশার নাম জড়ালেও টাইগার কিন্তু, সিঙ্গল। সম্পর্ক ভাঙার চার বছর পর ফের প্রাক্তনের মুখোমুখি অভিনেত্রী। টাইগারের গাড়ি লক্ষ্য করে লরেন্স বিষ্ণোই গ্যাং পাঁচ রাউন্ড গুলি চালায় বলেই খবর। ঘটনায় প্রাণে বাঁচলেও, শরীরের একাধিক জায়গায় আঘাত বশ গুরুতর। কাঁধে ও বুকে একাধিক ড্রেসিং আর ডান হাতে ব্যান্ডেজ। এহেন পরিস্থিতিতে প্রাক্তনকে দেখতে জুহুর বাড়িতে এলেন দিশা পাটানি।

টাইগারের সঙ্গে দেখা করতে এসেছিলেন পরিচালক জোয়া আখতারও। গাড়িতে ওঠার আগে পুলিশ অফিসারের সঙ্গে কথাও বলেন তিনি। রবিবার গভীর রাতে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়িতে যান মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। টাইগার শ্রফ ও দিশা পটানির সম্পর্ক বরাবরই উঠে আসত সংবাদের শিরোনামে। এক সঙ্গে খুব একটা সিনেমা না করলেও, চর্চায় থাকতেন তা বললে অত্যুক্তি হবে না।

বহুবার যুগলে মালদ্বীপে ঘুরতে গিয়ে সোশা মিডিয়ায় অন্তরঙ্গ মুহূর্তের ছবিও পোস্ট করেছেন এই জুটি। কিন্তু, ২০২২ সালে আচমকা কেন সম্পর্কে ইতি টানলেন তা আজও রহস্য বই কী! তবে ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যায়, বিয়ের জন্য সেই মুহূর্তে টাইগার প্রস্তুত ছিলেন না। সেই জন্যই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দিশা। আর ছেলের ইচ্ছেকে নকি প্রশ্রয় দিয়েছিলেন ড্যাডি কুল জ্যাকি শ্রফ।

Lawrence Bishnoi Aide Arrested In Disha Patani House Firing Case
দিশা পাটানি, ছবি: সোশাল মিডিয়া।

তবে বিচ্ছেদের পরও টাইগারের মায়ের সঙ্গে বেশ কয়েকবার রেস্তরাঁয় দেখা গিয়েছে দিশাকে। সেই মুহূর্ত ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। মুম্বইয়ের জুহু এলাকায় এই গুলিচালনার ঘটনার কয়েক ঘণ্টা পরেই শিন্ডে অভিনেতার বাড়িতে যান। গুলিবৃষ্টির ঘটনায় কড়া বার্তা একনাথ শিন্ডের। স্পষ্ট জানিয়েছেন, কাউকে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে নিজের আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SnehZala (@sneyhzala)

তাঁর কথায়, “মুম্বইয়ে কারও দাদাগিরি চলবে না।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটি নিঃসন্দেহে একটি বড় ঘটনা। পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল। তবে সৌভাগ্যবশত, তিনি প্রাণে বেঁচেছেন। তাঁর গাড়িচালক আহত হয়েছেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।”

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language