Hashtagintro

হোয়াটসঅ্যাপে এবার দুরন্ত ফিচার, বদলে যাবে মেসেজিংয়ের অভিজ্ঞতা!

এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp)। তবুও মেটা প্রায়ই ইউজারদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসে। উদ্দেশ্য, একে আরও জনপ্রিয় করে তোলা। এবার জানা গেল হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে এক বহু প্রতীক্ষিত ফিচার। এখন থেকে হোয়াটসঅ্যাপে কোনও ব্যক্তি বা গ্রুপকে নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠানোর জন্য ইউজারদের আর সশরীরে অনলাইনে থাকার দরকার পড়বে না। তাঁদের হয়ে কাজ করে দেবে ‘মেসেজ শিডিউলিং’ নামের নয়া ফিচার।

ঠিক কী এই ফিচার? ইউজাররা এবার আগে থেকেই টেক্সট মেসেজ, লিঙ্ক, ছবি এবং ভিডিও শিডিউল করতে পারবেন। আর সেই সময়মতো তা পৌঁছে যাবে ইউজারদের কাছে। তবে বর্তমানে এই ফিচারটি হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ 2.26.40.7-তেই পাওয়া যাচ্ছে। আশা করা হচ্ছে, অন্য সংস্করণেও ধীরে ধীরে তা উপলব্ধ হবে। বলে রাখা ভালো, ১০ মিনিট থেকে ২ সপ্তাহ পর্যন্ত সময় বেছে নিতে পারবেন ইউজাররা।

মেসেজ শিডিউলিং ফিচারটি কীভাবে কাজ করে

চ্যাট বক্সে মেসেজ টাইপ করার পর, সাধারণ ‘সেন্ড’ বাটনটি কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। এরপর বাটনটি চেপে ধরে রাখার পর স্ক্রিনে একটি নতুন অপশন আসবে, যেখানে আপনি মেসেজ পাঠানোর জন্য একটি নির্দিষ্ট তারিখ এবং সময় নির্বাচন করতে পারবেন। সময় সেট করার পর, মেসেজটি কিউ-তে থেকে যাবে। আপনার ফোন অফলাইনে থাকলেও বা অ্যাপটি বন্ধ থাকলেও নো চিন্তা। ঠিক সময়েই সেই মেসেজ পৌঁছে যাবে গ্রাহকের কাছে। তবে, একবারে শুধুমাত্র একটি ছবি বা ভিডিও শিডিউল করা যাবে। ছবি পাঠানোর আগে আপনি এডিট বা ক্যাপশন যোগ করার অপশনও পাবেন।

উল্লেখ্য, বর্তমানে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে হোয়াটসঅ্যাপ। ঘুম থেকে ওঠা থেকে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত এই অ্যাপে নজর থাকেই। প্রয়োজন পড়ে জরুরি মেসেজ পাঠানোরও। কিন্তু দ্রুতলয়ের জীবনে সবসময় অনলাইনে থাকা সম্ভব হয় না। এবার মেসেজ শিডিউল করে রাখার দৌলতে সহজেই সেই সমস্যা থেকেও মিলবে রেহাই।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language