Hashtagintro

হ্যালোউইনে সেজে ত্বকের দফারফা, ঘরোয়া উপায়ে এভাবেই নিন যত্ন

হোক না পশ্চিমি সংস্কৃতি, তবু হ্যালোউইন যেন সকলেরই। অদ্ভুত সাজ সাজার সুযোগ যেন অনেকেই হাতছাড়া করতে চান না। তাই মেকআপের কারসাজিতে কেউ সাজেন ডাইনি, তো কেউ ভ্য়াম্পায়ার। সাজতে গিয়ে চড়া মেকআপের ব্যবহারের ত্বকের অবশ্য যাচ্ছে তাই দশা হয় অনেকের। আপনারও কি একই অবস্থা? চিন্তা করবেন না, সহজ কয়েকটি ঘরোয়া নিয়ম মেনে চললে ত্বক হবে আগের মতো সুন্দর।

  • মেকআপ তোলার পর ত্বকে জ্বালাভাব দেখা দিতে পারে। কিংবা লালচে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ত্বকে বরফ ঘষে দিতে পারেন। সরাসরি ত্বকে বরফ না ঘষাই ভালো। একটি পাতলা কাপড়ে মুড়ে বরফ ত্বকে লাগান।
  • ঠান্ডা জল দিয়েও বেশ কয়েকবার মুখ ধুয়ে নিতে পারেন। তাতেও লালচে ভাব দূর হবে।

Does Applying Ice Water To Your Face Effectively Treat Open Pores

  • চড়া মেকআপের পর ত্বকের আর্দ্রতা হারিয়ে যেতে পারে। তাই আর্দ্রতা ফেরানো অত্যন্ত জরুরি। ভালো মানের ময়েশ্চারাইজার কিংবা গ্লিসারিন ব্যবহার করতে পারেন। তাতে ত্বক নরম হবে। জ্বালা কিংবা লালচে ভাবও কমবে।
  • এই পরিস্থিতিতে কয়েকটি দিন স্ক্রাবিং করার প্রয়োজনীয়তা নেই। তাতে ত্বকের আরও ক্ষতি হতে পারে।

Scruber

  • আপাতত কয়েকদিন ত্বককে বিশ্রাম দিন। চড়া মেকআপ করবেন না। হালকা মেকআপ করতে পারেন।
  • বাইরে বেরনোর আগে সানস্ক্রিন ব্যবহার করুন। নইলে ত্বকের ক্ষতি হতে পারে।
  • বাড়ি ফিরে তড়িঘড়ি মুখ ধুয়ে ফেলুন। ফেসওয়াশ ব্যবহার করুন। ত্বকে জ্বালাভাব দেখা দিলে শুধুমাত্র ক্লিনজিং মিল্কও ব্যবহার করতে পারেন।

৩-৪ দিন এভাবেই ত্বকের যত্ন নিন। তাতেই ফিরবে ত্বকের জেল্লা। এভাবে ত্বকের সমস্যা না মিটলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language