ঘোষণার পর থেকেই শাহরুখ খানের ‘কিং’ সিনেমা নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। বছর দুয়েক ধরে প্রায়শই এই ছবি নিয়ে নিত্যনতুন তথ্য নেটভুবনে রাজত্ব করে বেড়াচ্ছে। বিশেষ করে বিগ বাজেট এই ছবিতে শাহরুখের ‘কিং’ লুক নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি লাইমলাইটে সিনেমার তারকাখচিত কাস্টিং। কে নেই? ‘মধ্যমণি’ বাদশার পাশাপাশি অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, সুহানা খান, আরশাদ ওয়ারসি থেকে অনিল কাপুরের মতো একাধিক দুঁদে তারকা অভিনয় করছেন ‘কিং’ ছবিতে। সেই তালিকায় এবার নবতম সংযোজন করিনা কাপুর খান।
ফিসফাস, সুহানা খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায়। অন্যদিকে শাহরুখের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তাঁর ‘লাকি চার্ম’ দীপিকা পাড়ুকোনকে। অতঃপর এই দুই দুঁদে নায়িকার পাশাপাশি করিনা কাপুর খান কোন চরিত্রে চমক দেবেন? কৌতূহল অস্বাভাবিক নয়।

‘কিং’ সিনেমার সুবাদে দেড় দশক বাদে বাদশার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বেবো। শেষবার ‘রা ওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন। তারপর পেরিয়ে গিয়েছে পনেরো বসন্ত। তবে পর্দায় আর বেবো-বাদশার রোম্যান্স চাক্ষুষ করার সুযোগ পাননি দর্শকমহল। তবে এবার বলিউড মাধ্যম সূত্রে খবর, বহুপ্রতীক্ষিত ‘কিং’ ছবিতে মহাচমক দিতে চলেছেন করিনা। কীরকম? কৌতূহল অমূলক নয়। কারণ এই সিনেমায় এমনিতেই বলিউডের তাবড় নায়িকাদের ভিড়! ফিসফাস, সুহানা খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায়। অন্যদিকে শাহরুখের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তাঁর ‘লাকি চার্ম’ দীপিকা পাড়ুকোনকে। অতঃপর এই দুই দুঁদে নায়িকার পাশাপাশি করিনা কাপুর খান কোন চরিত্রে চমক দেবেন? সেই কৌতূহল অস্বাভাবিক নয়।

জানা গিয়েছে, মেগাবাজেট ‘কিং’ সিনেমার এক বিশেষ গানের দৃশ্যে থাকছেন করিনা কাপুর। বলিপাড়ায় কানাঘুষো, শচীন-জিগরের সুর করা ‘ড্যাডি কুল’ গানটিতে শাহরুখ খানের সঙ্গে পারফর্ম করবেন করিনা। চলতি অক্টোবর মাসের শেষের দিকেই দক্ষিণ আফ্রিকায় পাঁচ দিনের শিডিউলে এই জমকালো আইটেম গানের শুটিং হওয়ার কথা। শুধু তাই নয়, এই গানের দৃশ্যায়নে নাকি বেবো এবং বাদশা এমন অবতারে ধরা দেবেন, যা কিনা দর্শক আগে কখনও দেখেননি। খবর, ‘ড্যাডি কুল’ গানটির নেপথ্যে এক আন্তর্জাতিক শিল্পীও রয়েছেন, তবে ওই গায়কের পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে।
