Hashtagintro

২৫ দিনেই জাগল পুরনো প্রেম! বিচ্ছেদ ভুলে ফের ‘ধোঁকাবাজ’ পৃথ্বীর কাছে ফিরলেন বাগদত্তা আকৃতি

বাগদানের ৬ মাসের মধ্যে ব্রেকআপ! আর তার ২৫ দিনের মধ্যে সব মিটমাট। নিজের ‘ভুল’ মেনে ফের পৃথ্বী শ’র কাছে ফিরলেন বাগদত্তা আকৃতি আগরওয়াল। ক্রিকেট কেরিয়ারের দুরবস্থায় অন্তত ভালোবাসা ফেরত পেলেন পৃথ্বী। কিন্তু কেন এত ‘নাটক’? ইনস্টাগ্রামে আকৃতি জানালেন, অন্যদের পরামর্শে পৃথ্বীর সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন। তবে ২৫ দিন পরই ‘ভুল’ বুঝতে পেরেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সোশাল মিডিয়ায় আকৃতির সঙ্গে বাগদানের খবর জানান পৃথ্বী। একটা সময় পৃথ্বীর তুলনা চলত শচীন তেণ্ডুলকরের সঙ্গে। কিন্তু পৃথ্বীর কেরিয়ার একেবারে নিম্নগামী। ক্রিকেটপ্রেমীরা মনে করছিলেন, প্রেমজীবনে থিতু হওয়ার পর ক্রিকেটেও হয়তো আবার আগের মতো মন দিতে পারবেন পৃথ্বী। তবে ‘সুখ’ বেশিদিন সহ্য হয়নি। জুলাই মাসে আকৃতি অভিযোগ আনেন, পৃথ্বী চিট করেছেন। অবশেষে ১৭ সেপ্টেম্বর তিনি জানিয়ে দেন, বাগদান ভেঙে দিয়েছেন।

এবার সোশাল মিডিয়ায় ফের সম্পর্ক জোড়া লাগার কথা জানালেন। ইনস্টাগ্রামে জনপ্রিয় ইনফ্লুয়েন্সর লিখেছেন, ‘যখন আমি সম্পর্ক ভেঙেছিলাম, তখন কাছের মানুষদের কথা শুনেছিলাম। তাদের পরামর্শ আমি গুরুত্ব দিতাম। আমার ধারণা ছিল, আমাদের সম্পর্ক তারা ভালোভাবে বোঝে। তাদের প্রভাবে আমি ও আমার বাগদত্তা প্রভাবিত হয়েছিলাম। কিন্তু এখন বুঝছি, আমাকে ভুলপথে চালনা করা হয়েছিল। আমাদের নিজেদের মধ্যে কথা বলা উচিত ছিল। তা না করেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’

তাঁর সংযোজন, ‘আমার সিদ্ধান্তে অনেকে কষ্ট পেয়েছিল। তার দায় আমার। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। আমাদের অন্য কাউকে দরকার নেই। এবার আমাদের ভবিষ্যৎ নিজেদের বোঝাপড়া ও ভালোবাসার মাধ্যমে ঠিক করব। আশা করি, আমাদের সিদ্ধান্তকে সম্মান করবেন।’ 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AKRITI AGARWAL (@akritiagarwal7)

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language