নীতেশ তিওয়ারি পরিচালিত মেগা-বাজেট ছবি ‘রামায়ণ’ পার্ট ওয়ান–এর ভিএফএক্স নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনই চর্চায় মহাকাব্যিক সেট ডিজাইন। যার নেপথ্যে রয়েছে টিম অমিত রায় ও সুব্রত চক্রবর্তী। কলকাতায় সুব্রত চক্রবর্তীর শিকড় হলেও বহু বছর তিনি মুম্বই নিবাসী। ছবি মুক্তির পর থেকেই তাঁর ইনবক্স উপচে পড়ছে অভিনন্দন-বার্তায় আর মোবাইল বেজে চলেছে অনবরত।
‘রামায়ণ’-এর আগে অনেক বড় ছবিতে কাজ করেছেন। যেমন– ‘পদ্মাবত’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘ডাঙ্কি’, ‘তলওয়ার’, ‘উড়তা পাঞ্জাব’, ছবির সেট ডিজাইনের সঙ্গে যুক্ত ছিলেন। ‘রামায়ণ’-এর সঙ্গে যু্ক্ত থাকা কতটা বিশেষ?
– ‘রামায়ণ’ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা এমন মিথোলজিকাল আসপেক্ট তুলে ধরেছি যা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। ছোটবেলায় এই মহাকাব্য পড়ে বড় হয়েছি। সবাই এরকম স্বপ্নের প্রোজেক্টে কাজ করতে চায়। আমরা করেছি বলেই বলব না, এটা আমাদের কাছে বিশাল বেঞ্চমার্ক। এর আগেও আমরা একটা বড় প্রজেক্ট করেছিলাম। ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বাজে বিষয় হচ্ছে মুভি ফ্লপ করলে সব ফ্লপ।
কোন প্রোজেক্ট করেছিলেন?
– ‘সম্রাট পৃথ্বীরাজ চৌহান’ করেছিলাম। পরিচালক ছিলেন ডক্টর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। ওঁর কাছে দ্রাবিড়ীয় স্থাপত্যের অথেনটিসিটি শিখেছিলাম। ওখানে অনিকেতও (মিত্র) আমাদের সঙ্গে ছিল। আমরা যেহেতু সঞ্জয় লীলা বনশালির মতো পারফেকশনিস্টের সঙ্গে কাজ করেছি ‘পদ্মাবত’-এ, তাঁর গ্র্যাঞ্জার, অথেনটিসিটির সঙ্গে পরিচিত ছিলাম। ‘হীরামান্ডি’র পর ফের আমাদের কাছে ‘রামায়ণ’-এর প্রস্তাব আসে। এরকম ম্যাগনাম ওপাসের জন্য পুরো প্যাকেজটা নিয়ে আমাদের টিম গিয়েছিল। যারা ডিটেলিং- গ্র্যাঞ্জার জানবে, আইডিয়া পরিষ্কার এবং কাজের সততা থাকবে। এই সব কিছুই সমীর চন্দর হাত ধরে শিখেছি।
আমি আর অমিত রায় পার্টনার। আমাদের সঙ্গে প্রায় তিনশো জন রয়েছে। ৩০-৪০ জন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যাদের মধ্যে আর্ট ডিরেক্টর রয়েছে। হলিউডের ভিএফএক্স টিম এবং ভারতীয় ভিএফএক্স টিম মিলেমিশে কাজ হয়েছে।…
তাই?
– সমীরদা আমাদের গুরু। দীর্ঘ ১১ বছর সমীরদার সঙ্গে কাজ করেছি। কাজের মধ্যে যে সততা, একনিষ্ঠতা থাকা দরকার সেটা সমীরদার থেকে পাওয়া। এই সব মিলিয়ে আমরা রামায়ণের দিকে ঝাঁপ দিই। আমাদের কাছে যখন প্রোজেক্ট আসে, তার পাঁচ-ছ’বছর আগে থেকেই নীতেশ তিওয়ারি তাঁর টিম নিয়ে কাজ শুরু করেছিলেন, সেট ডিজাইনের আইডিয়া ইত্যাদি নিয়ে। আমরা যখন অন বোর্ড হই, পুরো বিষয়টার ভারতীয়করণ করি। আগে প্রচুর ঐশ্বর্য ছিল, বিউটিফুল ছিল বিষয়টা। কিন্তু তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেনটিসিটি নিয়ে আসি আমরা, ডিজাইনে, ড্রইংয়ে। যেটা পরিচালকের পছন্দ হয়, এবং হলিউডের র্যামসে ও ডেভিডের প্রচণ্ড ভালো লাগে। কেউ কেউ ভারতে আসেনওনি। ফলে ওই ভাবনার অবকাশ ছিল না। ওঁরা অন্যরকমভাবে জিনিসটা একটা লেভেলে নিয়ে যাচ্ছিলেন। তারপর আমাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। আমরা চ্যালেঞ্জটা নিই। তিন বছর ধরে আমরা কাজটা করেছি। থ্রিডি-র জন্য নির্দিষ্ট মাপে সেটের কাঠামো করতে হয়। বাক্সের মতো। প্রথমে রামের ঘর বানিয়েছিলাম আমরা। ওঁরা যেটা করেছিলেন মূল কাঠামো, না বদলে এলিমেন্ট পালটাতে পারি আমরা। তেমন অবস্থায় দেশি নন্দনতত্ত্ব যোগ করি আমরা।

আপনি বারবার ‘আমাদের’ কথাটা বলছেন…..
– আমাদের টিম ‘ক্রিয়েটিভ ইন্সটিঙ্কট’। আমি আর অমিত রায় পার্টনার। আমাদের সঙ্গে প্রায় তিনশো জন রয়েছে। ৩০-৪০ জন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যাদের মধ্যে আর্ট ডিরেক্টর রয়েছে। যেমন রূপম পাল, পল্লবী, নিখিল এখানে কাজ করেছেন। হলিউডের ভিএফএক্স টিম এবং ভারতীয় ভিএফএক্স টিম মিলেমিশে কাজ হয়েছে। একটা ব্রিজ তৈরি হয়েছিল বলা যায়। ওরা ব্রিজটা তৈরি করেছিল, সেটাকে আমরা ফুলফিল করেছি। পিয়ানিজ বলে একটা সফটওয়্যার ওদের কাছ থেকে শিখেছিলাম। সেই সফটওয়্যারে না কাজ করলে ওই জায়গায় পৌঁছতে পারতাম না। এক-দেড় বছর ওই সফটওয়্যার করায়ত্ত করতে লেগেছে। কারণ, ভারতে যে ভিএফএক্স হয়, আর ওদের ভিএফএক্সে আকাশ-পাতাল তফাত। এখানে প্রোডাকশনে ডিজাইনারই প্রধান। কমপ্লিট ডিজাইন তার টিম-ই করে দেয়। সেটা ভিএফএক্স টিমের কাছে যায়। তারপর ভিএফএক্স আমাদের অধীনে কাজ করে। ঠিক সেভাবেই কাজটা হয়েছে।
বিশাল ভরদ্বাজের সব কাজই দাদার হাত ধরে করা। আমাদের ক্লায়েন্টই ছিলেন শ্যাম বেনেগল, মীরা নায়ার, কেতন মেহতা, মণি রত্নম।
কতদিন ধরে আপনি বলিউডে কাজ করছেন?
– প্রায় ২৭ বছর হয়ে গেল (হাসি)।
প্রথম কাজ?
– সমীরদা (চন্দ) সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্রথম কাজ করেছিলাম ‘আকস’ ছবিতে। রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালনা ছিল। অমিতাভ বচ্চন, মনোজ বাজপেয়ী, রবিনা ট্যান্ডন ছিলেন। তারপরে ‘রং দে বাসন্তী’, ‘ওমকারা’– বিশাল ভরদ্বাজের সব কাজই দাদার হাত ধরে করা। আমাদের ক্লায়েন্টই ছিলেন শ্যাম বেনেগল, মীরা নায়ার, কেতন মেহতা, মণি রত্নম। এঁদের সঙ্গে কাজ করেই আমরা ধাপে ধাপে ওপরে উঠেছি (হাসি)।
সবকিছু ম্যাথামেটিকাল। আর্ট কলেজের পড়ুয়ারা ম্যাথামেটিক্স শুনলে দশ হাত দূরে চলে যায়। ওই ম্যাথামেটিক্স আয়ত্ত করেই ভিস্যুয়ালস তৈরি করা হয়েছে।
কলকাতা শহর ছাড়েন কখন?
– আমি ১৯৯৯ সালে রবীন্দ্র ভারতী থেকে মাস্টার্স করেছি। তার পরে ওই বছরই মুম্বই চলে যাই। মুম্বইয়ে আর পাঁচজনের মতো আমারও স্ট্রাগল ছিল এক-দেড় বছরের। সেখান থেকে সমীরদাকে পেয়ে যাই। এগারো বছর অ্যাসিস্ট করি ওঁকে। অমিতও আমার সঙ্গে অ্যাসিস্ট করত। সমীরদার মৃত্যুর পর আমি আর অমিত নিজেদের সংস্থা বানাই। প্রায় ১৪-১৫ বছর আমরা ইনডিপেন্ডেন্ট কাজ করছি। ৭০-এর বেশি স্বাধীন কাজ করেছি আমরা।

এমন কোনও ঘটনা বলতে পারেন ‘রামায়ণ’-এ কাজের, যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং।
– আসলে পুরো ছবিটাই অত্যন্ত চ্যালেঞ্জিং। আমরা যেমন সেট বানিয়ে শুট করি, এক্ষেত্রে ঠিক তেমন হয়নি। সবগুলো সেটে প্রযুক্তির ব্যবহার আছে। সবকিছু ম্যাথামেটিকাল। আর্ট কলেজের পড়ুয়ারা ম্যাথামেটিক্স শুনলে দশ হাত দূরে চলে যায়। ওই ম্যাথামেটিক্স আয়ত্ত করেই ভিস্যুয়ালস তৈরি করা হয়েছে। তাই এত নিখুঁত লেগেছে। আমরা বেশ কিছুদিন অজন্তা ইলোরায় কাটিয়েছিলাম, ইন্দোনেশিয়াতেও গিয়েছিলাম।
কলকাতায় কাজ করার ইচ্ছে আছে?
– অবশ্যই আছে। সৃজিত মুখোপাধ্যায় অনেক বার বলেছেন। কিন্তু এখানে কাজের চাপে হয়ে ওঠেনি।
মুম্বইয়ে গোরেগাঁওয়ের বাড়িতে তো আপনার স্ত্রী-কন্যা রয়েছেন। ‘রামায়ণ’ দেখে কী প্রতিক্রিয়া?
– দারুণ খুশি ওরা। ওই তিন বছর যেভাবে আমি কাজ করেছি, পরিবারের সমর্থন ছাড়া সম্ভব ছিল না। খুব কম সময়ই বাড়িতে দিতে পেরেছি। বেশিরভাগ সময় অফিসেই থাকতাম। যাদের সঙ্গে কাজ করতাম, তাদের রাত্রি আমাদের দিন। সেই ভাবে অ্যাডজাস্ট করতাম জুম মিটিংগুলো। রাত এগারোটায় মিটিং শুরু হত। সবার ভালো প্রতিক্রিয়া। অনেক প্রোডাকশন, পরিচালক, বন্ধুবান্ধব, পাড়ার লোকজন সবাই ভালো বলছে। এটাই পাওয়া (হাসি)।
