অপেক্ষার আর মাত্র তিনদিন। তারপরই বড় পর্দায় মুক্তি পাবে নীতেশ তিওয়ারি পরিচালিত চার কোটি বাজেটের বহু প্রতিক্ষীত ছবি ‘রামায়ণ’। তার আগে জোর কদমে চলছে সিনেমার প্রচার। রঘুনন্দন বেশে ‘রাম’ রণবীরকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত অগণিত অনুরাগীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন রণবীর কাপুর, যশ, রবি দুবে, রকুল প্রীত সিংহ এবং পরিচালক নীতেশ তিওয়ারি। মহাকাব্যকে বড়পর্দায় ফুটিয়ে তোলার অভিজ্ঞতা নিয়ে আলোচনা চলে তাঁদের মধ্যে। সেই প্রসঙ্গেই উঠে আসে ‘রামায়ণ’-এর বিভিন্ন অস্ত্র এবং অলৌকিক সৃষ্টির কথা। আধুনিক যুগের আবিষ্কারকেও সেগুলো টেক্কা দিতে পারে বলে মনে করেন ‘রাম’ রণবীর।
এলন মাস্কের আধুনিক প্রযুক্তির উড়ন্ত গাড়ির ( ফ্লাইং কার) সঙ্গে পৌরানিক যুগের পুষ্পক রথের তুলনা করেন কাপুরনন্দন। প্রাচীন যন্ত্র আর যানবাহনের সঙ্গে আধুনিক প্রযুক্তির তুলনা করলেন অভিনেতা। তাঁর দাবি, আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগেই ভারতে উড়ন্ত গাড়ি ছিল। এলন মাস্ক যখন ভবিষ্যতের গাড়ি তৈরির পরিকল্পনায় ব্যস্ত তখন রণবীর কাপুরের দাবিতে তাজ্জব নেটভুবন। তাঁর দাবি, ভারত নাকি হাজার হাজার বছর আগেই এমন উড়ন্ত গাড়ির কথা ভেবে ফেলেছিল!

‘রামায়ণ’-এর প্রচার চলাকালীন রণবীর পৌরাণিক কাহিনির পুষ্পক রথকে টেসলার বহুল আলোচিত রোডস্টারের সঙ্গে তুলনা করে বলেন, আজ থেকে পাঁচ হাজার বছর আগেই ভারতের নিজস্ব উড়ন্ত গাড়ি ছিল। একটি চ্যাট শোয়ে ‘রামায়ণ’-এর কলাকুশলীদের কথোপকথনের মাঝে উঠে আসে রামায়ণের বিভিন্ন অলৌকিক অস্ত্র, পুষ্পক বিমানের প্রসঙ্গ। এই কাল্পনিক বিষয়গুলিকে কীভাবে সিনেপর্দায় বাস্তসম্মত করে ফুটিয়ে তোলা হয়েছে তা নিয়ে বিস্তর আলোচনা হয়।

পরিচালক নীতেশ তিওয়ারি জানান, এই সমস্ত পৌরাণিক বিষয়কে সিনেপর্দায় তুলে ধরা তাঁর জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। এরপরই এলন মাস্কের প্রসঙ্গ টেনে মজার ছলে রণবীর বলেন, “ইলন মাস্ক সম্প্রতি একটি উড়ন্ত গাড়ি (ফ্লাইং কার) আবিষ্কার করেছেন। আমার মনে হয়, ভারত পাঁচহাজার বছর আগেই সেটা করে ফেলেছিল!” এই পুষ্পক রথের চূড়ান্ত নকশা তৈরি করতে তাঁদের প্রায় দু’বছর সময় লেগেছে বলে বলেও জানান পরিচালক।
Ranbir Kapoor On Elon Musk’s Tesla Roadster
I must also add that Elon Musk recently invented a flying car , i think India did it 5000 two days back , india did 5000 back #Ramayana https://t.co/s4kA8JwbNH
— Filmy_Duniya (@ayaanpanda1) October 31, 2026
তিনি বলেন, “চূড়ান্ত নকশায় পৌঁছতে আমাদের প্রায় দু’বছর সময় লেগেছে। নকশায় বহু পরিবর্তন হয়েছে বলেই রাবণ ও জটায়ুর যুদ্ধের দৃশ্য তৈরি করতেও এতটা সময় লেগেছে। প্রথম দিকে পুষ্পক রথের যে নকশা কল্পনা করা হয়েছিল সেই অনুযায়ী যুদ্ধের দৃশ্যের কোরিওগ্রাফি তৈরি হয়। কিন্তু পরে রথের নকশা কিছুটা বদলে যাওয়ায় আগের দৃশ্যগুলির সঙ্গে সামঞ্জস্য রাখতে আমাদের বারবার পরিবর্তন করতে হয়েছে।”

I must also add that Elon Musk recently invented a flying car , i think India did it 5000 two days back , india did 5000 back #Ramayana https://t.co/s4kA8JwbNH