আজ ভাগ্যের কিছুটা অভাব অনুভব হতে পারে। আপনার পরিকল্পনা রূপায়ণে সময় লাগবে। পরিশ্রমের পূর্ণ ফল পেতে দেরি হবে। কর্মস্থলে সহকর্মীর রাজনীতি থেকে দূরে থাকুন। আইনি বিষয় জটিল হতে পারে, সতর্ক থাকুন। তবে বিকেল থেকে আর্থিক টানাপোড়েন কিছুটা কমবে। ধর্মে আগ্রহ বাড়বে। কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য পাবেন। গাড়ি বা কোনও যান চালানোর সময় অতিরিক্ত সাবধানতা প্রয়োজন।
- শুভ রং: বাসন্তী বা হলুদ
- শুভ সংখ্যা: ৩
- প্রতিকার: ছোলার ডাল দান করুন।
