Hashtagintro

সপ্তমীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, রবিবার দুর্গাপুরে বাইকের সংঘর্ষে পিষে গেল কিশোর সহ ২

দ্বিতীয় সপ্তমীর রাতে মর্মান্তিক পরিণতি। ঠাকুর দেখতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ যায় এক কিশোর সহ দুই বাইক আরোহীর। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন আরও দু’জন। রবিবার গভীর রাতে দুর্গাপুর থানার অন্তর্গত কুমারমঙ্গলম পার্কের রাস্তায় দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃত কিশোরের নাম অনির্বাণ চক্রবর্তী (১৬)। সে দুর্গাপুরের ৫৪ ফুট এলাকার বাসিন্দা। অপর মৃত যুবকের নাম সাহিল শর্মা (২২)। তাঁর বাড়ি দুর্গাপুরের বেনাচিতিতে। পুজোর আনন্দের মধ্যেই পরপর পথ দুর্ঘটনায় দুই তরতাজা প্রাণের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন ৪ জন। কুমারমঙ্গলম পার্কের দিক থেকে আই সেক্টর মোড়ের রাস্তা ধরে যাওয়ার সময় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। প্রথমে চারজনকেই দুর্গাপুর ইস্পাত কারখানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১৬ বছরের কিশোর অনির্বাণ চক্রবর্তীর। বাকি তিনজনকে পরবর্তী সময়ে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সাহিল শর্মাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

উৎসবের রাতে মণ্ডপে মণ্ডপে যখন দর্শনার্থীদের ভিড়, তখনই শহরের রাস্তায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে পথ নিরাপত্তা নিয়ে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছে দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুর পূর্ব এক নম্বর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক দিব্যেন্দু গাইন বলেন, “রবিবার গভীর রাতেই দুর্ঘটনাটি ঘটে। আমরা সকলকেই হাসপাতালে নিয়ে যাই। সেখানেই মৃত্যু হয় দু’জনের। তবে সকলের কাছে অনুরোধ, ট্রাফিক আইন মেনে চলুন এবং হেলমেট পরে বাইক চালান।”

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language