কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেল ‘শিখা-ইন’ অগ্নিকাণ্ডে শেষ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত সাবা জাফরকে শিবপুর হাওড়া থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার আধিকারিকরা। এই সাবার নামেই হোটেলের লিজ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
আগস্ট মাসের ১৯ তারিখ বুধবার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লাগে। গভীর রাতে দাউদাউ করে জ্বলে উঠল হোটেল ‘শিখা-ইন’। ভিতরে আটকে পড়েন বহু আবাসিক। দমবন্ধ হয়ে মৃত্যু হয় ৯ জনের।
গত আগস্ট মাসে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের জেরে এক শিশু-সহ ৯ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় আবু জাফর ও বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এদিন আবু জাফরের স্ত্রী সাবা জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগস্ট মাসে ওই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সাবা। উত্তরপ্রদেশে পালিয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, নিজের স্থান বদল করছিলেন অভিযুক্ত। দিন কয়েক আগেই হাওড়ায় আসেন। গোপন সূত্রে সেই খবর পান তদন্তকারীরা। তারপরই অভিযান চালিয়ে এদিন অন্যতম অভিযুক্ত সাবাকে গ্রেপ্তার করল পুলিশ।
উল্লেখ্য, আগস্ট মাসের ১৯ তারিখ বুধবার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লাগে। গভীর রাতে দাউদাউ করে জ্বলে উঠল হোটেল ‘শিখা-ইন’। ভিতরে আটকে পড়েন বহু আবাসিক। দমবন্ধ হয়ে মৃত্যু হয় ৯ জনের। অধিকাংশই ছিলেন বাংলাদেশের নাগরিক। তাঁদের অনেকেই চিকিৎসার জন্য কলকাতা এসেছিলেন। আহত হন কমপক্ষে ৬ জন। সেই ঘটনার পর ধরপাকড় শুরু করে পুলিশ। হোটেলের মূল মালিক বীরেশ্বর মিত্র ও লিজ নেওয়া আবুকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু যাঁর নামে লিজ নেওয়া হয়েছিল, সেই সাবা পলাতক ছিলেন। এবার তাঁকেও গ্রেপ্তার করল পুলিশ।
