Hashtagintro

ভারতীয় নারীদের সিঁদুর মুছে ফেলার বদলা! ‘অপারেশন সিঁদুর’-এর মুখ্য চরিত্রে কার্তিক আরিয়ান

ভারতীয় নারীদের সিঁথির সিঁদুর মুছে ফেলার বদলা ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। চলতি বছরের মার্চ মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় প্রত্যাঘাতের সেই কাহিনি বলিউডের পর্দায় ফুটিয়ে তোলার ঘোষণা করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। এবার সেই সিনেমা নিয়েই বলিপাড়ায় জব্বর খবর! জানা গিয়েছে, বিবেক পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)।

সূত্রের খবর, ‘অপারেশন সিঁদুর’ সিনেমার শুটিং শুরুর আগে শিমিত আমিন পরিচালিত ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র কাজ শেষ করবেন কার্তিক। ২০১৫ সালে ‘অপারেশন রাহাত’-এর প্রেক্ষাপটে তৈরি হচ্ছে সেই সিনেমা। যা মুক্তি পাবে আগামী বছর স্বাধীনতা দিবসে। এছাড়াও কার্তিক আরিয়ানের ঝুলিতে এখনও বেশ কিছু প্রজেক্ট রয়েছে। যেমন করণ জোহর প্রযোজিত ‘নাগজিলা’ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা। অন্যদিকে অনুরাগ বসু পরিচালিত ‘আশিকী ৩’-এর কাজ শেষ হলেও ২০২৭ সালের এপ্রিল মাসে সেই ছবির মুক্তি পাওয়ার কথা।

‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য কেরালা স্টোরি’র মতো ছবি ঘিরে চরম বিক্ষোভের মুখে পড়েছিলেন পরিচালক। তবে তাতেও দমে যাননি তিনি। রাজনৈতিক প্রেক্ষাপটে ছবি পরিচালনাই বিবেকের কেরিয়ারগ্রাফের ইউএসপি। সেই তালিকাতেই নবতম সংযোজন ‘অপারেশন সিঁদুর’।

বলিউডের বহু বিতর্কিত পরিচালকের তালিকার শীর্ষে যার নাম উঠে আসে, তিনি নিঃসন্দেহে বিবেক অগ্নিহোত্রী। ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য কেরালা স্টোরি’র মতো ছবি ঘিরে চরম বিক্ষোভের মুখে পড়েছিলেন পরিচালক। তবে তাতেও দমে যাননি তিনি। রাজনৈতিক প্রেক্ষাপটে ছবি পরিচালনাই বিবেকের কেরিয়ারগ্রাফের ইউএসপি। সেই তালিকাতেই নবতম সংযোজন ‘অপারেশন সিঁদুর’। ২০২৫ সালের ২২ এপ্রিলে ধর্ম পরিচয় বেছে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যে নারকীয় হত্যালীলা চালিয়েছিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা, তা দেখে শিহরিত হয়েছিল গোটা বিশ্ব। পালটা প্রত্যাঘাত করেছিল ভারতও। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেই প্রত্যাঘাতের কাহিনি যে পর্দায় ফুটিয়ে তোলার জন্য প্রযোজক ভূষণ কুমার ও পরিচালক বিবেক অগ্নিহোত্রীরা উদগ্রীব, গত বছরই সেই আভাস মিলেছিল। এরপর ছাব্বিশ সালের ২৬ মার্চ সেই জল্পনাযজ্ঞে সিলমোহর দেন পরিচালক-প্রযোজক। যদিও সেসময়ে কাস্টিং প্রকাশ্যে নিয়ে আসেননি তাঁরা। তবে এবার ‘অপারেশন সিঁদুর’-এর মুখ্য চরিত্রে কার্তিক আরিয়ানের অভিনয় করার কথা শোনা গেল।

অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেজেএস টিনি ধিলোঁর লেখা বই ‘অপারেশন সিঁদুর: দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াজ ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান’ অবলম্বনে এই ছবি তৈরি করছেন। ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য তাশখন্দ ফাইলস’ এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’ খ্যাত অগ্নিহোত্রীর মতে, তিনি সবসময়ই এমন গল্পই বলতে চেয়েছেন যা অস্বস্তিকর হলেও সমাজের জন্য প্রয়োজনীয়। সত্যতা বজায় রেখে সাহসীকতা, পেশাদারিত্ব এবং সুকৌশলে ‘অপারেশন সিঁদুর’-এর গল্প দর্শকের কাছে তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ পরিচালক।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language