Hashtagintro

জন্মদিনে ‘দেশু’ থিমের ৭ তলা কেক কাটলেন শুভশ্রী, সঙ্গে রাজ, ‘দেব কোথায়?’ খোঁজ ভক্তদের

এক দশকের মান-অভিমান ভুলে এই পুজোয় ‘দেসু’ সিনেমার হাত ধরে বড়পর্দায় প্রত্যাবর্তন করেছেন দেব-শুভশ্রী। পুরনো জুটির দুরন্ত কামব্যাকের সঙ্গে চর্চায় ছিল প্রাক্তন জুটির তৎকালীন সম্পর্কের সমীকরণও। শুধু তাই নয়। এর পাশাপাশি রাজ-শুভশ্রীর দাম্পত্যে চিড় ধরার গুঞ্জনেও সরগরম হয়ে উঠেছিল টালিগঞ্জের সিনেপাড়া। সেই বিচ্ছেদ জল্পনায় জল ঢেলে ‘দেসু’র স্পেশাল স্ক্রিনিংয়ে আগেই রাজের হাত ধরে দেখা দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার ‘লেডি সুপারস্টারে’র জন্মদিনে আরও একবার ‘রাজশ্রী’র ভালোবাসার গভীরতার প্রমাণ মিলল।

জন্মদিনের রাতে ‘দেশু’ থিমের সাত তলা কেক কেটেছেন শুভশ্রী। পরনে অফ শোল্ডার কালো শর্টড্রেস। টাইট করে বাঁধা চুল। হাসিমুখে দৈত্যাকার কেকে ছুরি বসাতে দেখা গেল নায়িকাকে। যে কেক বিশেষভাবে ডিজাইন করা হয়েছে দেব-শুভশ্রী জুটির সাত-সাতটি সিনেমার ছবি দিয়ে। শুধু তাই নয়, নজর কাড়ল কেকের ডিজাইনের ডিটেইলিং। প্রথম সিনেমা ‘চ্যালেঞ্জ’ থেকে ক্রমানুসারে ‘পরাণ যায় জ্বলিয়া’, ‘রোমিও’, ‘খোকাবাবু’র পোস্টার দিয়ে সাজানো সাত তলা ওই কেক। একদম উপরে দেখা গেল ‘দেসু ৭’-এর ছবি। উচ্ছ্বসিত হয়ে সেই কাটলেন অভিনেত্রী। পাশেই দাঁড়িয়ে রাজ চক্রবর্তী,যিশু সেনগুপ্তরা। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত সোশাল পাড়ায় ভাইরাল হতেই ভক্তরা দেবের খোঁজ করলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ViralKolkata (@itsviralkolkata)

নেটপাড়ার একাংশ যখন দেশু থিমের এহেন সাত তলা কেক দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, তখন একাংশ আবার বন্ধু দেব কেন পাশে নেই? সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন শুভশ্রীর উদ্দেশে। কেউ কেউ আবার রাজশ্রীর ভালোবাসায় মুগ্ধ হলেন। আবার কারও বা অনুমান, স্পেশাল এই কেক সুপারস্টারেরই পাঠানো।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cozy Crumbs (@cozycrumbs03)

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language