Hashtagintro

বিনামূল্যে মিলবে ইউপিএসসি, নিটের কোচিং! গ্রন্থাগারগুলি হবে ডিজিটালাইজড ঘোষণা মন্ত্রীর

ধুঁকছে রাজ্যের জেলা ও মহকুমা স্তরের বহু গ্রন্থাগার। শুধু বইয়ের অভাব নয়, বর্তমান প্রজন্মও মুখ ফিরিয়েছে। তাঁদের ফের গ্রন্থাগারমুখী করতে লাইব্রেরীগুলি ডিজিটালাইজ করা হবে। নদিয়ায় একটি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে গিয়ে এমনটাই জানালেন, গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষ। এছাড়াও, লাইব্রেরিগুলির মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক স্তরের ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ইউপিএসসি,নিট ডব্লিউবিএসই কোচিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।

নদিয়ার মুরুটিয়া থানার অধীন দারের মাঠ হাইস্কুল মাঠে ১৬ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষ। সেখানেই তাঁর গলায় শোনা আক্ষেপের সুর। তিনি জানান, বর্তমান যুগের ছেলেমেয়েরা পড়াশোনা ও খেলাধুলা থেকে দূরে সরে গিয়ে অতিরিক্ত মাত্রায় মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এই বয়সে মোবাইল নির্ভরতার কারণে অনেকেই অজান্তেই বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে বলে মত তাঁর।

এই পরিস্থিতি পরিবর্তনে তিনি করিমপুর ও প্রান্তিক অঞ্চলের ছেলেমেয়েদের খেলাধুলার দিকে আরও মন দেওয়ার পরামর্শ দেন। তারপরই জানান, জেলার মহকুমা ও জেলা গ্রন্থাগারগুলি ডিজিটালাইজ করা হবে। প্রান্তিক এলাকার ছাত্র-ছাত্রী ও যুবসমাজ যাতে গ্রন্থাগারে এসে পড়াশোনা করে নিজেদের জ্ঞান আরও সমৃদ্ধ করতে পারে, সেই উদ্দেশ্যে রাজ্য সরকার মহকুমা এবং জেলা স্তরের লাইব্রেরিগুলিকে সম্পূর্ণ ডিজিটালাইজড করার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যেই চলতি অর্থবর্ষে পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রায় ৩৫ হাজার গ্রন্থ ডিজিটালাইজড করা হয়েছে। ডিসেম্বর মাসেই তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language